ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

আইপিএলে ইতিহাস গড়লেন বিরাট কোহলি


  • আপলোড সময় : রবিবার ১৭ মে, ২০২৬ সময় : ৮:০৪ পিএম

ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নতুন এক ইতিহাস গড়েছেন। একক ফ্র্যাঞ্চাইজির হয়ে ওপেনার হিসেবে ৫ হাজার ৫০০ রানের মাইলফলক স্পর্শ করা প্রথম ব্যাটসম্যান এখন তিনি।

ধর্মশালায় আইপিএলের ৬১তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাব ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি ম্যাচে এই রেকর্ড গড়েন কোহলি। ম্যাচ শুরুর আগে তার প্রয়োজন ছিল মাত্র ৭ রান। ইনিংসের দ্বিতীয় ওভারে আজমতুল্লাহ ওমরজাইয়ের বলে ছক্কা হাঁকিয়ে তিনি এই মাইলফলকে পৌঁছান।

আইপিএলের ইতিহাসে ওপেনার হিসেবে শিখর ধাওয়ান ও ডেভিড ওয়ার্নারও ৫ হাজার ৫০০ রানের বেশি করেছেন। তবে তারা একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে এই কৃতিত্ব অর্জন করেন। একক ফ্র্যাঞ্চাইজির হয়ে ওপেনার হিসেবে এত রান করার নজির কেবল কোহলিরই।

এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব কিংস। অধিনায়ক হিসেবে শততম আইপিএল ম্যাচ খেলেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব তাদের একাদশে দুটি পরিবর্তন আনে, দলে সুযোগ পান হরপ্রীত ব্রার ও লকি ফার্গুসন।

অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বে ছিলেন জিতেশ শর্মা। দলে দুইটি পরিবর্তন আনা হয়, যেখানে সুয়াশ শর্মা ও রোমারিও শেফার্ড একাদশে জায়গা পান।

কোহলির এই অর্জনকে আইপিএলের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটিং মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। ক্রিকেট বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় ধরে একই ফ্র্যাঞ্চাইজিতে ধারাবাহিক পারফরম্যান্সই এই সাফল্যের মূল চাবিকাঠি।


এ সম্পর্কিত আরো খবর