ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

নবাবগঞ্জে উপজেলা ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন


  • আপলোড সময় : মঙ্গলবার ১৯ মে, ২০২৬ সময় : ৫:০৬ পিএম

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় উপজেলা ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুর ৩টার দিকে উপজেলা পরিষদ মার্কেটে অবস্থিত সেবা সহায়তা প্রতিষ্ঠান জ্যোতি ইন্টারন্যাশনাল-এর উদ্যোগে এ কেন্দ্রের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান।

আয়োজকরা জানান, ভূমি সংক্রান্ত নানা জটিলতা নিরসন, নামজারি, খাজনা, অনলাইন আবেদনসহ বিভিন্ন সেবা দ্রুত ও সহজভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষ হয়রানি ছাড়াই প্রয়োজনীয় তথ্য ও সেবা পাবেন বলে আশা প্রকাশ করা হয়। এ সময় সেবা সহায়তা কেন্দ্র জ্যোতি ইন্টারন্যাশনালের মালিক জিল্লুর রহমান, দলিল লেখক মতিয়ার রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল, অধ্যাপক আল আলিমুল রাজি রাজিব, সেবা গ্রহীতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর