ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে অভিনেতা জায়েদ খান!


  • আপলোড সময় : শনিবার ২৩ মে, ২০২৬ সময় : ৮:১৭ পিএম

বিনোদন ডেস্ক

ঢালিউড অভিনেতা জায়েদ খানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় রহস্যময় পোস্টের অবসান ঘটেছে। গত শুক্রবার রাতে জায়েদ খান তাঁর ফেসবুক পেজে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সঙ্গে একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, মেয়র জোহরান মামদানি জায়েদ খানের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। পোস্টের ক্যাপশনে জায়েদ লিখেছিলেন, ‘আসলে কি হচ্ছে এটা? মেয়র জোহরান মামদানি আমার কাঁধে হাত রাখছে? চমৎকার!’

এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে নানা জল্পনা-কল্পনার জন্ম দেয়। জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিনও একই ছবি পোস্ট করে লেখেন, ‘সবাই জানেন, কে বড় তারকা... এবার দেখার পালা কে বড় অভিনেতা।’ এ ধরনের পোস্টের পর থেকেই সবাই উৎসুক ছিলেন যে, এই দুই ব্যক্তিত্বের মধ্যে কি কোনো কাজের সম্পর্ক রয়েছে, নাকি এটি কেবলই সৌজন্য সাক্ষাতের ছবি।

অবশেষে শুক্রবার মধ্যরাতে রহস্যের জট খুলেছেন খোদ জায়েদ খান। অভিনেতা নিশ্চিত করেছেন যে, নিউ ইয়র্কের মেয়রের সঙ্গে কোনো সৌজন্য সাক্ষাৎ নয়, বরং তারা দুজনেই একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রকল্পটির নাম ‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ এপিসোড-২’। জন কবির ও সাদ আল আমীন পরিচালিত এই প্রজেক্টটি মূলত প্রবাসে বসবাসকারী বাংলাদেশিদের জীবনসংগ্রাম ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে। এর প্রথম পর্ব গত মার্চ মাসে মুক্তি পেয়েছিল। দ্বিতীয় পর্বটি আগামী ২৭ মে বাংলাদেশ সময় রাত ৯টায় ‘ঠিকানা বাংলাদেশ’-এর ইউটিউব ও ফেসবুক পেজে মুক্তি পাবে।

জায়েদ খান জানান, জোহরান মামদানির সঙ্গে কাজ করতে পারাটা কেবল তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি বাংলাদেশের পতাকাকেও গৌরবান্বিত করেছে। শুটিংয়ের পেছনের গল্প বলতে গিয়ে জায়েদ জানান, যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ঠিকানা’র রুহিন হোসেন ও তাঁর সহধর্মিণী আনুভা শাহীন হোসেন মেয়রের কার্যালয়ে ই-মেইল করার পর শুটিংয়ের অনুমতি পাওয়া যায়।

শুটিং সেটে মেয়রের আচরণের প্রশংসা করে অভিনেতা বলেন, “বিশ্বজুড়ে পরিচিত একজন প্রভাবশালী মেয়র হওয়া সত্ত্বেও জোহরান মামদানি শুটিং সেটে ছিলেন অত্যন্ত আন্তরিক ও বিনয়ী। অভিনয়ের সময় তিনি বারবার পরিচালকের নির্দেশনা মেনে চলার চেষ্টা করেছেন। কাজটি করতে গিয়ে মনে হয়েছে, তিনি পুরো বিষয়টি দারুণভাবে উপভোগ করেছেন।”

পোস্টারের রহস্য ঘিরে যে কৌতুহল তৈরি হয়েছিল, অভিনেতা তাঁর বক্তব্যের মাধ্যমে সেটি স্পষ্ট করেছেন। মূলত একটি প্রোডাকশনের কাজে দুই দেশের দুই তারকা এক ফ্রেমে ধরা দিয়েছেন, যা প্রবাসী বাংলাদেশিদের জন্য নিঃসন্দেহে একটি বড় চমক। এখন দর্শক অপেক্ষায় আছেন ২৭ মে-র জন্য, যেখানে পর্দায় দেখা যাবে জায়েদ খান ও জোহরান মামদানির রসায়ন।


এ সম্পর্কিত আরো খবর