ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

সিরাজগঞ্জ-নাটোর সড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর


  • আপলোড সময় : শনিবার ৩০ মে, ২০২৬ সময় : ৬:৫০ পিএম

সিরাজগঞ্জ-নাটোর সড়কের ১০ নম্বর ব্রিজ এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে দুই যুবক সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ১০ নম্বর ব্রিজের পশ্চিম পাশে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর মোটরসাইকেলের পেছনে বসা নাদিম নামের এক যুবক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। বাসের ধাক্কায় তার মাথা পিষ্ট হলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এদিকে মোটরসাইকেল চালক আবু সাইদ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ জানান, দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়। নিহত নাদিমের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের সহায়তায় গুরুদাসপুর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


এ সম্পর্কিত আরো খবর