ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়লেন নিগার সুলতানা ইয়েমেনের মারিবে হুথিদের অস্ত্রের গুদামে বিমান হামলা সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে বাড়ছে উদ্বেগ আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সাহায্য চান এলজিআরডি মন্ত্রী যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১ ওবায়দুল কাদেরের সম্পদের পরিমাণ কত? সারের ডিলার কমিশন বাড়লেও কৃষকের কেনা দাম একই থাকছে কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা প্রতিহত করলো বিজিবি পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারে খনির বিস্ফোরক ফেটে ভয়াবহ কাণ্ড, নারী-পুরুষসহ নিহত অন্তত ৫৫


  • আপলোড সময় : সোমবার ০১ জুন, ২০২৬ সময় : ৩:৫৮ পিএম

মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত শান রাজ্যের একটি গ্রামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় রোববার (৩১ মে) দুপুর ১২টার দিকে চীন সীমান্তবর্তী নামখাম টাউনশিপের কাউং তাত গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিদেশি গণমাধ্যম বিবিসির (BBC) প্রতিবেদনে মাঠপর্যায়ের পরিস্থিতি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, নিহতদের মধ্যে ২৫ জন নারী ও ৩০ জন পুরুষ রয়েছেন। তবে বিভিন্ন প্রতিবেদনে হতাহতের সংখ্যা কিছুটা ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে।

বিস্ফোরণের পর গ্রামটির আকাশে ঘন ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। ঘটনাস্থলের ভিডিওচিত্রে বিধ্বস্ত ঘরবাড়ি, বড় গর্ত এবং ছড়িয়ে-ছিটিয়ে থাকা ইট-পাথরের ধ্বংসাবশেষ দেখা গেছে। পুড়ে যাওয়া কাঠামো ও দুমড়ে-মুচড়ে যাওয়া গাছপালা থেকে তখনও ধোঁয়া বের হচ্ছিল। এলাকাটির নিয়ন্ত্রণকারী এবং জান্তাবিরোধী লড়াইয়ে যুক্ত সশস্ত্র গোষ্ঠী ট্যআং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এক বিবৃতিতে জানিয়েছে, খনি ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক থেকে এই ‘আকস্মিক বিস্ফোরণ’ ঘটে। স্থানীয় এক বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, বিস্ফোরণের পর প্রথম দিকে অনেকেই এটিকে সম্ভাব্য বিমান হামলা বলে মনে করেছিলেন। ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে আরও বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। আকস্মিক এই ট্র্যাজেডিতে পুরো সীমান্ত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এ সম্পর্কিত আরো খবর