ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী তিন নিরাপত্তারক্ষীসহ অপহৃত কালাতের রাজপুত্র শাহজাদা আহমেদজাই 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স' শব্দ নিষিদ্ধের ঘোষণা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নারী পরীক্ষকের সামনে পুরুষরা কম ব্যথা অনুভব করেন: নতুন গবেষণা উইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক! কাঁদুনে গ্যাসে ফরাসি বিক্ষোভকারীর মৃত্যু, পুলিশের বিরুদ্ধে মামলা নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যায় শেষ, দাবি বিরোধী নেতা আইজেনকোটের ফেনারবাখচেকে হারিয়ে ইউরোলিগে ভ্যালেন্সিয়ার দুর্দান্ত জয়

এক বছর পর ভারতীয় নাগরিককে ফেরত পাঠাল বাংলাদেশ


  • আপলোড সময় : সোমবার ০১ জুন, ২০২৬ সময় : ৪:৪০ পিএম

হবিগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের দায়ে সাজা ভোগের পর এক ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দীর্ঘ ১২ মাস হবিগঞ্জ জেলা কারাগারে বন্দি থাকার পর প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করে তাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের নতুন স্থলবন্দর সংলগ্ন ১৯৬৬ এস-১ সীমান্ত পিলারের সামনে আনুষ্ঠানিকভাবে এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

সীমান্ত সূত্রে জানা যায়, ওই ভারতীয় নাগরিক বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক হন। পরে আদালতের নির্দেশে তিনি হবিগঞ্জ জেলা কারাগারে সাজা ভোগ করেন। সাজা শেষ হওয়ার পর দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ ও প্রয়োজনীয় রাষ্ট্রীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

হস্তান্তর কার্যক্রমে বাংলাদেশের পক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), চুনারুঘাট থানা পুলিশ এবং উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অন্যদিকে ভারতের পক্ষে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং ত্রিপুরা রাজ্য পুলিশের খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার উপস্থিত ছিলেন।

উভয় দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে সীমান্ত এলাকায় একটি সংক্ষিপ্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে ওই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীগুলো নিয়মিত সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছে। আটক ব্যক্তিদের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আন্তর্জাতিক বিধি-বিধান অনুসরণ করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।

স্থানীয়দের মতে, এ ধরনের হস্তান্তর প্রক্রিয়া দুই দেশের মধ্যে সীমান্ত ব্যবস্থাপনা ও পারস্পরিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দুই দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় অব্যাহত থাকবে।


এ সম্পর্কিত আরো খবর