ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

এমবাপ্পের সঙ্গে তুলনা, এনসিপিকে একহাত নিলেন তাসনিম জারা


  • আপলোড সময় : সোমবার ০১ জুন, ২০২৬ সময় : ৫:৫৯ পিএম

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে একটি পোস্ট দিয়ে ফের নতুন করে জোর আলোচনায় এসেছেন তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক এই যুগ্ম সদস্যসচিব অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন, এনসিপির একাংশের সমর্থকরা বর্তমানে তাকে বিশ্বখ্যাত ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তুলনা করছেন। রোববার (৩১ মে) বিকেলে নিজের সামাজিক মাধ্যম পেজে দেয়া এক দীর্ঘ পোস্টে তাসনিম জারা এসব কড়া কথা লেখেন। পরে তিনি এনসিপির সমর্থকদের একাংশের করা একটি নির্দিষ্ট মন্তব্যের বেশ রসাত্মক ও রাজনৈতিক জবাব দিয়েছেন। দলের সমর্থকরা তাকে ‘ফুটবলের এমবাপ্পে’ বলে অভিহিত করায় তিনি তার লেখায় তীব্র বিস্ময় প্রকাশ করেছেন।

তাসনিম জারার হুবহু ফেসবুক পোস্টটি পাঠকদের জন্য তুলে ধরা হলো—দৃশ্যত এনসিপির কিছু চমৎকার সমর্থক আমাকে ফুটবলের এমবাপ্পে বলে ডাকছেন। আমি স্বীকার করছি যে আমি কিছুটা অবাক হয়েছি। মাসের পর মাস ধরে এই একই মানুষগুলো আমার নামে কুৎসা রটানোর পর, এই হঠাৎ ভালোবাসা কোথা থেকে এলো? আমি ভাবলাম, এই তুলনাটা ঠিকঠাক মিলিয়ে দেখি। এই গল্পে কোন দল পিএসজি (প্যারিস সেন্ট জার্মেই) আর কারা রিয়াল মাদ্রিদ? এনসিপি কি পিএসজি? কিন্তু পিএসজি তো টানা দুবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। আর এনসিপি জামায়াতের সঙ্গে জোট বেঁধে সরকার গঠনের জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। এবং সেই জোটের হিসাব ছিল: বিএনপি ২০৯টি, জামায়াত ৬৮টি এবং এনসিপি ৬টি আসন। একটি চ্যাম্পিয়ন দল এবং ছয় আসনের একটি দল কি খুব একটা মানানসই হয়? নাকি তারা ঢাকা-৯ আসনের জনগণকে ফুটবলের রিয়াল মাদ্রিদ বলছে? কারণ একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে, ঢাকা-৯ এর জনগণই আমার একমাত্র দল। আমাকে স্বীকার করতেই হবে যে, ঢাকা-৯ এর জনগণকে রিয়াল মাদ্রিদের সাথে তুলনা করাটা সত্যিই অনেক বড় সম্মানের।

সাবেক এই যুগ্ম সদস্যসচিবের এমন ফেসবুক পোস্টের পর এনসিপির অভ্যন্তরীণ রাজনীতি ও আসন ভাগাভাগির হিসাব-নিকাশ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে তুমুল বিতর্ক ও গুঞ্জন শুরু হয়েছে। বিশেষ করে জামায়াত ও বিএনপির সঙ্গে এনসিপির আসনের যে গাণিতিক খতিয়ান তিনি প্রকাশ করেছেন, তা দলটির ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন দেশের বিশ্লেষকরা। তবে এই তুলনার বিষয়ে এনসিপির কেন্দ্রীয় কোনো নেতার আনুষ্ঠানিক বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।


এ সম্পর্কিত আরো খবর