ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

সরিষাবাড়ীতে সৌদি প্রবাসীর বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : মঙ্গলবার ০২ জুন, ২০২৬ সময় : ৬:৪৫ পিএম

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে

জামালপুরের সরিষাবাড়ীতে এক সৌদি প্রবাসীর বাড়ি থেকে রেজুয়ান হীরা (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) মধ্যরাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের গোবিন্দপুর পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার সকাল ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রেজুয়ান হীরা ওই গ্রামের মৃত গোলাম মোস্তফা গণি মিয়ার ছেলে। সোমবার রাত আনুমানিক ১১টার দিকে তিনি পার্শ্ববর্তী সৌদি প্রবাসী আপন মিয়ার বাড়িতে রাতযাপনের জন্য প্রবেশ করেন। এরপর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন তিনি।

পরদিন সকালে বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম, এসআই সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা হীরাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেওয়ার প্রক্রিয়া চলাকালে নিহতের স্ত্রী, মা ও বোনসহ স্বজনরা বাধা দেন। একপর্যায়ে তারা মরদেহ নিজ বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ সম্পর্কিত আরো খবর