ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

ভারতের ক্রিকেট কিংবদন্তি সৌরভের নিরাপত্তা স্তর কমল


  • আপলোড সময় : বুধবার ০৩ জুন, ২০২৬ সময় : ৬:৩৬ পিএম

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআই’র সাবেক সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন এনেছে পশ্চিমবঙ্গ বিজেপি সরকার। প্রশাসনিক সূত্রের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক নিরাপত্তা পর্যালোচনার পর তার নিরাপত্তার স্তর ‘জেড’ ক্যাটাগরি থেকে কমিয়ে ‘ওয়াই’ ক্যাটাগরিতে আনা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তায় সাধারণত প্রায় ৩৫ জন নিরাপত্তাকর্মী দায়িত্বে থাকেন, যাদের মধ্যে কমান্ডো ও পাইলট গাড়িও অন্তর্ভুক্ত থাকে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সৌরভ গাঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা এখন ‘ওয়াই’ ক্যাটাগরিতে নামিয়ে আনা হয়েছে। এই ক্যাটাগরিতে সাধারণত ৩ থেকে ৪ জন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করেন, যার মধ্যে ২ জন সশস্ত্র নিরাপত্তাকর্মী থাকেন। ফলে তার নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত জনবল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত নিরাপত্তা পর্যালোচনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক নেতা, শিল্পপতি, ক্রীড়াবিদ এবং অন্যান্য ভিআইপিদের নিরাপত্তা নির্দিষ্ট সময় অন্তর পুনর্মূল্যায়ন করা হয় এবং বাস্তব নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় স্তর নির্ধারণ করা হয়।

প্রশাসনের ব্যাখ্যায় বলা হয়, শুধুমাত্র পদ বা পরিচয়ের ভিত্তিতে অতিরিক্ত নিরাপত্তা বহাল রাখা হয় না। সংশ্লিষ্ট ব্যক্তির বর্তমান ঝুঁকি বিশ্লেষণের ভিত্তিতেই নিরাপত্তা ব্যবস্থা নির্ধারণ করা হচ্ছে।

এদিকে রাজনৈতিক পরিবর্তনের পর পশ্চিমবঙ্গ সরকার নিরাপত্তা প্রদান সংক্রান্ত নতুন নীতি গ্রহণ করেছে বলে জানা গেছে। সেই নীতির আওতায় একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তাদের নিরাপত্তা স্তরেও পরিবর্তন আনা হয়েছে।

সৌরভ গাঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা কমানোর এই সিদ্ধান্তকে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। তবে সরকারি সূত্র বলছে, এটি একটি নিয়মিত নিরাপত্তা মূল্যায়নের অংশ এবং এতে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই।


এ সম্পর্কিত আরো খবর