ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

আমতলীতে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১১


  • আপলোড সময় : বুধবার ০৩ জুন, ২০২৬ সময় : ৮:৫০ পিএম

আমতলী (বরগুনা) প্রতিনিধি। 

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ রাওঘা গ্রামে বিরোধীয় জমিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে জহিরুল মৃধা, মাহতাব গাজী ও সোনিয়া বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৩ জুন) সকাল ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ রাওঘা গ্রামের জহিরুল মৃধার সঙ্গে তার ছোট চাচা খলিল মৃধার ৩৩ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে গত ৩১ মে জহিরুল মৃধা আমতলী থানায় একটি লিখিত অভিযোগ করেন।

বুধবার সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একটি শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘ আলোচনার পরও কোনো সমাধান না হওয়ায় বৈঠক ভেঙে যায়। পরে জহিরুল মৃধা ও খলিল মৃধার মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে জহিরুল মৃধা, মাহতাব গাজী, শাহ আলম শরীফ, সোনিয়া বেগম, রাকিব, ঝন্টু, আরিফ ও বেল্লালসহ মোট ১১ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা গুরুতর আহত জহিরুল মৃধা, মাহতাব গাজী ও সোনিয়া বেগমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জহিরুল মৃধার অভিযোগ, খলিল মৃধা, তার ছেলে আরিফ মৃধা, রাকিব মৃধা, রাহান মৃধা, বেল্লাল মৃধা ও ঝন্টু মৃধা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাকে, মাহতাব গাজী ও শাহ আলম শরীফকে গুরুতর আহত করেছেন।

তিনি বলেন, শালিস বৈঠক শেষ করে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন গুরুতর আহত হন এবং তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশালে পাঠানো হয়েছে।

তবে খলিল মৃধা অভিযোগ অস্বীকার করে বলেন, জহিরুল মৃধার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এতে তার পক্ষেরও পাঁচজন আহত হয়েছেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. লুনা বিনতে হক বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর অবস্থার কারণে জহিরুল মৃধা, মাহতাব গাজী ও সোনিয়া বেগমকে বরিশালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আমতলী থানার ওসি আবু শাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ বলেন, অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ সম্পর্কিত আরো খবর