ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

সিরাজগঞ্জে বনলতা সুইটসকে ৮০ হাজার টাকা জরিমানা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৪ জুন, ২০২৬ সময় : ৬:৪০ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ পৌর শহরে অবস্থিত বনলতা সুইটসের কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূর মোহাম্মদ আবিদুল্লাহ এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে কারখানার উৎপাদন ও সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন করে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি প্রস্তুত এবং সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ সময় খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় বনলতা সুইটস কর্তৃপক্ষকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ নিশ্চিত করার জন্য নিয়মিত তদারকি করা হচ্ছে। জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টি করে এমন কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

অভিযানের সময় প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টদের নিরাপদ খাদ্য উৎপাদন, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য সতর্ক করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের সহকারী পরিচালক সোহেল শেখ, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে। খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিক্রয়ের সঙ্গে জড়িত সব প্রতিষ্ঠানকে প্রচলিত আইন এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের অভিযান খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর