ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

সব জল্পনার অবসান:

কন্যাসন্তানের বাবা-মা হওয়ার সুখবর দিলেন শাকিব-বুবলী


  • আপলোড সময় : শনিবার ০৬ জুন, ২০২৬ সময় : ৭:২৩ পিএম

বিনোদন প্রতিবেদক:

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সুখবরটি নিজেই জানালেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। মেগাস্টার শাকিব খান ও বুবলীর পরিবারে এসেছে নতুন সদস্য। কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন এই তারকা জুটি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানকে সঙ্গে নিয়ে একটি যৌথ পোস্টের মাধ্যমে খবরটি প্রকাশ করেন বুবলী। একই সঙ্গে প্রকাশ করা হয় নবজাতক কন্যার একটি বিশেষ শুভেচ্ছা কার্ড। সেখান থেকে জানা যায়, গত ১১ মে তাদের কন্যাসন্তানের জন্ম হয়েছে। শিশুটির নাম রাখা হয়েছে শারলিন খান।

প্রকাশিত কার্ডে অত্যন্ত আনন্দিত বাবা-মা হিসেবে শাকিব খান ও শবনম বুবলীর নাম উল্লেখ করা হয়েছে। বিষয়টি সামনে আসার পরপরই ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছায় ভরে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম। পোস্টে বুবলী লিখেছেন, "আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।"

এই ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিনের নানা আলোচনা ও গুঞ্জনেরও অবসান ঘটেছে। এর আগে তাদের ব্যক্তিজীবন নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হলেও কন্যাসন্তানের বিষয়টি গোপনই রেখেছিলেন তারা। শাকিব খান ও বুবলীর সংসারে এর আগে পুত্রসন্তান শেহজাদ খান বীর রয়েছে। এবার কন্যাসন্তান শারলিন খানের আগমনে তাদের পরিবারে যুক্ত হলো নতুন আনন্দের উপলক্ষ। স্বাভাবিকভাবেই প্রিয় তারকাদের এই সুখবরকে স্বাগত জানিয়েছেন ভক্তরা। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতকের সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর