ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

ঠাকুরগাঁওয়ের শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ


  • আপলোড সময় : সোমবার ০৮ জুন, ২০২৬ সময় : ৫:১৩ পিএম

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে পুশ-ইন বা ঠেলে পাঠানোর চেষ্টা করা ১১ জন নাগরিককে ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। দীর্ঘ সময় শূন্যরেখায় অবস্থানের পর সোমবার ভোরে বিএসএফ তাদের সরিয়ে নিতে বাধ্য হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান।

বিজিবি সূত্র জানায়, গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তের ৩৪৯ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব-পিলারের নিকটবর্তী ভারতীয় ভূখণ্ডে বিএসএফ ৩ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশুকে ঠেলে পাঠানোর চেষ্টা করে। সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে পুশ-ইন করার এই প্রচেষ্টাকে শুরুতেই বাধা দেয় দায়িত্বরত বিজিবি সদস্যরা। বিজিবির কঠোর অবস্থানের কারণে তারা সীমান্ত অতিক্রম করতে ব্যর্থ হয় এবং এরপর থেকে ওই ১১ জন ব্যক্তি শূন্যরেখার ভারতীয় অংশে আটকা পড়ে অবস্থান করছিলেন।

এই ঘটনাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কোনো পক্ষই নমনীয় না হওয়ায় দীর্ঘ সময় ধরে অচলাবস্থা তৈরি হয়েছিল। অবশেষে আন্তর্জাতিক সীমান্ত আইন ও বিজিবির দৃঢ় অবস্থানের মুখে সোমবার রাত সাড়ে তিনটার পর বিএসএফ ওই ১১ জনকে শূন্যরেখা থেকে ভারতের ভেতরে সরিয়ে নিতে বাধ্য হয়।

সীমান্তবর্তী বাসিন্দারা জানান, পুশ-ইনের মতো অমানবিক ও অবৈধ তৎপরতা বন্ধে বিজিবির এই ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিজিবি সদস্যরা সীমান্তে সতর্ক নজরদারি অব্যাহত রেখেছেন।


এ সম্পর্কিত আরো খবর