ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

নির্বাচনের পরের দিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক


মীর শাকরুল আলম সীমান্ত

  • আপলোড সময় : সোমবার ০৮ জুন, ২০২৬ সময় : ৭:৩০ পিএম

ক্রীড়া প্রতিবেদক 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঠিক পরের দিনই পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন মীর শাকরুল আলম সীমান্ত। গতকালের নির্বাচনে রাজশাহী অঞ্চল থেকে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছিলেন। আজ সোমবার (৮ জুন) বিসিবি সভাপতি বরাবর তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। একাধিক বিসিবি পরিচালক তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগপত্রে মীর শাকরুল আলম সীমান্ত ব্যক্তিগত ব্যবসায়িক ব্যস্ততার কারণ উল্লেখ করেছেন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির পুত্র। পদত্যাগপত্রে তিনি জানিয়েছেন, পিতার বর্তমান দায়িত্বের কারণে পারিবারিক ব্যবসা-বাণিজ্যের বড় একটি অংশের দায়িত্ব এখন তার ওপর ন্যস্ত হয়েছে। এই বিশাল কর্মযজ্ঞের পাশাপাশি বিসিবির মতো জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হবে না। প্রতিষ্ঠানের স্বার্থ এবং নিজের সীমাবদ্ধতার কথা বিবেচনা করেই তিনি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, রাজশাহী অঞ্চল থেকে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মীর শাকরুল আলম সীমান্তকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছিল। তবে নির্বাচনের আগেই সংশ্লিষ্ট মহলে কানাঘুষা ছিল যে, তিনি পরিচালক পদে দায়িত্ব পালনে আগ্রহী নন। শেষ পর্যন্ত নির্বাচিত হওয়ার মাত্র একদিনের মাথায় তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিলেন। তার এই দ্রুত পদত্যাগের বিষয়টি ক্রিকেট অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

বিসিবি সভাপতির কাছে পাঠানো চিঠিতে তিনি তার পদত্যাগপত্রটি দ্রুত গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। এখন দেখার বিষয়, তার এই শূন্য পদে পরবর্তী করণীয় কী হবে এবং বোর্ড এ বিষয়ে কী সিদ্ধান্ত গ্রহণ করে।


এ সম্পর্কিত আরো খবর