ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

য়মনসিংহে খুদে বিজ্ঞানীদের গবেষণায় সহায়তার ঘোষণা জেলা পরিষদ প্রশাসকের


  • আপলোড সময় : মঙ্গলবার ০৯ জুন, ২০২৬ সময় : ৬:০৮ পিএম

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহে ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করতে খুদে বিজ্ঞানীদের গবেষণা ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রকল্পে সহযোগিতার ঘোষণা দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। মঙ্গলবার বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে বিভাগীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, গবেষক, সরকারি কর্মকর্তা এবং বিজ্ঞানপ্রেমী ব্যক্তিরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার মূল উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মকে বিজ্ঞানভিত্তিক চিন্তাধারায় উদ্বুদ্ধ করা এবং তাদের মধ্যে গবেষণা ও উদ্ভাবনের প্রতি আগ্রহ সৃষ্টি করা। বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, বিজ্ঞান মেলা শুধু নতুন উদ্ভাবন প্রদর্শনের ক্ষেত্র নয়, বরং এটি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনের জন্য অনুপ্রেরণা জোগায়। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য বিজ্ঞানভিত্তিক শিক্ষা এবং গবেষণার প্রসার অপরিহার্য।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বর্তমানে বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিকস, ইন্টারনেট অব থিংস (আইওটি), বিগ ডাটা এবং বায়োটেকনোলজির যুগে প্রবেশ করেছে। এসব আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে। শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয়, বরং প্রযুক্তির উদ্ভাবক হিসেবে নতুন প্রজন্মকে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি খুদে বিজ্ঞানী ও তরুণ গবেষকদের উদ্দেশে বলেন, তাদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণামূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করতে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। ভবিষ্যতে গবেষণা ও প্রযুক্তিনির্ভর প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানেরও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক ড. মফিজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন্নাহার এবং বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. প্রদীপ কুমার সাহা।

পরে বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী ক্ষুদে বিজ্ঞানী ও তরুণ গবেষকরা তাদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে প্রযুক্তিনির্ভর বিভিন্ন সমাধান, পরিবেশবান্ধব উদ্ভাবন এবং দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানমূলক ধারণা বিশেষভাবে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি গবেষণাভিত্তিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে উৎসাহিত করবে।


এ সম্পর্কিত আরো খবর