ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

সাউথ এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারতে যাচ্ছে বাংলাদেশ দল


  • আপলোড সময় : সোমবার ১৫ জুন, ২০২৬ সময় : ৬:৪৬ পিএম

সাউথ এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপে (পুরুষ ও নারী) অংশ নিতে ভারত যাচ্ছে বাংলাদেশ জাতীয় থ্রোবল দল। আন্তর্জাতিক এই মর্যাদাপূর্ণ আসরে অংশ নেওয়ার লক্ষ্যে ইতিমধ্যেই বাংলাদেশ দল তাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী ১৬ থেকে ১৮ জুন ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আসর।

এই টুর্নামেন্ট উপলক্ষে গত শনিবার (১৩ জুন) জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের কনফারেন্স কক্ষে বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আসন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও বিভিন্ন কর্মকর্তাদের পরিচয় বিস্তারিতভাবে তুলে ধরা হয় এবং দলের সদস্যদের আনুষ্ঠানিক বিদায় জানানো হয়।

বাংলাদেশ থ্রোবল দলের ম্যানেজার মোঃ হেলাল উদ্দিন জানান, এবারের দক্ষিণ এশিয়ার এই প্রতিযোগিতায় বাংলাদেশ দল ৩৪ জনের একটি শক্তিশালী বহর নিয়ে অংশ নিচ্ছে। এই বহরে ১৪ জন পুরুষ ও ১৪ জন নারী খেলোয়াড় রয়েছেন। তাছাড়াও দলের সঙ্গে যাচ্ছেন ২ জন কোচ, ২ জন ম্যানেজার, ১ জন ফিজিও এবং ১ জন জাতীয় ক্রীড়া পরিষদ ডেলিগেট।

আসন্ন এই আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যেমন— স্বাগতিক ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান অংশগ্রহণ করছে। সংবাদ সম্মেলনে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, বিগত আসরগুলোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ দল এবারও চমৎকার ফলাফল অর্জন করবে এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের সুনাম বৃদ্ধি করবে।

বাংলাদেশ দলের খেলোয়াড় তালিকা: পুরুষ দল: মিজানুর রহমান, রাইসুল ইসলাম, তৌফিকুল ইসলাম, আদদিন ইসলাম, বিএম শহিদuজ্জামান, তানভীর রিয়াদ ভূঁইয়া, তাশরিক হাসান, রিয়াদুল ইসলাম, কাইয়ুম ভূঁইয়া, বিপ্লব হোসেন, ফারুক হোসেন, ফখরুল ইসলাম, আবু জাহিদ হেলাল এবং রাসেল।

নারী দল: পুজা দাস, ঝর্ণা আক্তার, উর্মি আক্তার রুমা, দুলালী হালদার, সোহালী আক্তার, দীপা মন্ডল, আফরোজা আক্তার, নুরিয়া আফরিন মনি, তমা, মারসাইন্দা চৌধুরী, শিরিনা খাতুন, ইতি ইসলাম, নাজমা আক্তার এবং ইতি আক্তার রিয়া।

সংবাদ সম্মেলনে দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক, কোচ, খেলোয়াড় এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত থেকে প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া বাংলাদেশ দলকে আন্তরিক শুভকামনা জানান।


এ সম্পর্কিত আরো খবর