ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

কাঁটাতারের গেট খুলে বাংলাদেশে পুশইনের চেষ্টা, বিজিবি ও জনতার বাধায় পিছু হটল বিএসএফ


  • আপলোড সময় : মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ সময় : ৭:৩১ পিএম

লালমনিরহাটের পাটগ্রামের সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের পুশইনের চেষ্টা পণ্ড করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি ও স্থানীয়রা। এসময় পুশইন চেষ্টায় ব্যর্থ হয়ে সীমান্তে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সোমবার সকালে বিএসএফের পুশইনের চেষ্টার বিষয়টি নিশ্চিত করেছেন ৬১ বিজিবি ব্যাটালিয়নের তিস্তা-২ এর সহকারী পরিচালক এডি আব্দুর রাজ্জাক। এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। বিজিবি ও সীমান্ত সূত্রে জানা গেছে, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৫৫ নম্বরের একদিকে পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের কালীরহাট সীমান্তের বিপরীতে ভারতের কোচবিহার রাজ্যের মাথাভাঙ্গা থানার পানিশালা ও দাওয়ারিমারী সীমান্ত এলাকা। রোববার রাত ৯টায় ওই সীমান্তের ভারতের কাঁটাতারের সঙ্গে বসানো সার্চ লাইট বন্ধ করে দেয় বিএসএফ।

এ সময় ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাওয়ারিমারী ক্যাম্পের টহল দলের সদস্যরা ৩ থেকে ৫ জনকে কাঁটাতারের গেট বা ফটক দিয়ে বাংলাদেশের দিকে পুশইনের চেষ্টা করে। বিজিবি ৬১ ব্যাটালিয়নের তিস্তা-২ এর কালীরহাট ক্যাম্পের টহল দলের সদস্যরা এই ঘটনা বুঝতে পেরে স্থানীয়দেরকে সঙ্গে নিয়ে ওই সীমান্তের পাশে অবস্থান নেয়। বিজিবি ও স্থানীয়দের অবস্থানের কারণে পিছু হটে বিএসএফ। একপর্যায়ে পুশইন চেষ্টাকারীরা পরপর দুইটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং পুশইনের জন্য আনা ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির ৬১ ব্যাটালিয়ন তিস্তা-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, তিনজন ব্যক্তিকে ভারতের ভেতর থেকে এনে কাঁটাতারের বেড়ার সার্চ লাইট বন্ধ করে গেইট দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির সক্রিয় অবস্থানের কারণে কোনো পুশইনের ঘটনা ঘটেনি।


এ সম্পর্কিত আরো খবর