ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

দশমিনায় জেলে চাল বিতরণে বাধার অভিযোগ, উত্তপ্ত রণগোপালদী


  • আপলোড সময় : মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ সময় : ৭:৩৯ পিএম

পটুয়াখালীর দশমিনা উপজেলার এক নম্বর রণগোপালদী ইউনিয়নে জেলেদের চাল বিতরণসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে প্যানেল চেয়ারম্যান অলিউল ইসলাম রুবেলের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এবং দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ইউনিয়নের প্রশাসক ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুল হক।

অভিযোগে তিনি দাবি করেন, গত চৌদ্দ মে প্রশাসকের দায়িত্ব পাওয়ার পর থেকেই প্যানেল চেয়ারম্যান বিভিন্ন বিষয়ে অসহযোগিতা করে আসছেন। ইউনিয়ন পরিষদ থেকে অনৈতিক সুবিধা না পেয়ে তাকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে এবং পরিষদের স্বাভাবিক কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি জেলেদের চাল বিতরণ কার্যক্রমকে কেন্দ্র করে প্রশাসক ও প্যানেল চেয়ারম্যানের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এ সময় উপস্থিত কয়েকজন ঘটনার ভিডিও ধারণ করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে অভিযোগ অস্বীকার করে প্যানেল চেয়ারম্যান অলিউল ইসলাম রুবেল দাবি করেন, প্রশাসক কয়েকজন ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে নিজের ইচ্ছামতো ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার চেষ্টা করছেন, যা অধিকাংশ সদস্য মেনে নিচ্ছেন না। তার ভাষ্য, ইউনিয়ন পরিষদ থেকে অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টার প্রতিবাদ করায় তার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে প্রশাসকের বিরুদ্ধে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে বলেও তিনি জানান। দশমিনা থানার ওসি আতিকুর রহমান অবহিত করেন, বিষয়টি প্রশাসক ফোনে জানিয়েছেন। লিখিত অভিযোগ হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা নিশ্চিত করেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ সম্পর্কিত আরো খবর