ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

প্রধানমন্ত্রী পৌঁছানোর আগে বাতাসে ভেঙে পড়ল প্যান্ডেল


  • আপলোড সময় : বুধবার ১৭ জুন, ২০২৬ সময় : ৮:০২ পিএম

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের জন্য নির্মিত প্যান্ডেল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের আগেই ঝোড়ো বাতাসে ভেঙে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং মূল মঞ্চও অক্ষত রয়েছে।

বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ দমকা বাতাসের কারণে প্যান্ডেলের একটি বড় অংশ ধসে পড়ে। এ সময় প্যান্ডেলের নিচে অবস্থানরত উপকারভোগী ও অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত নিরাপদ স্থানে সরে যান। তবে কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পর আয়োজকরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে পৌঁছানোর আগেই ক্ষতিগ্রস্ত প্যান্ডেল অপসারণ করে নতুন করে চেয়ার বসানো হয় এবং অনুষ্ঠানস্থল পুনর্বিন্যাস করা হয়।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সকাল ১০টা ১৭ মিনিটে বিমানযোগে সিলেটে পৌঁছান। সেখান থেকে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেন।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তার অংশ নেওয়ার কথা রয়েছে।

প্যান্ডেল ধসের ঘটনায় কোনো প্রাণহানি না ঘটায় স্বস্তি প্রকাশ করেছেন উপস্থিতরা। তবে অনুষ্ঠানস্থলে নিরাপত্তা ও অবকাঠামোগত প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।


এ সম্পর্কিত আরো খবর