ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

সরিষাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী পলাশ মিয়া ফারুকের গণসংযোগ ও লিফলেট বিতরণ


  • আপলোড সময় : শনিবার ২০ জুন, ২০২৬ সময় : ৬:১৭ পিএম

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন চেয়ারম্যান প্রার্থী এবং পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পলাশ মিয়া ফারুক।

শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজার এলাকায় তিনি স্থানীয় ভোটার, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি সম্ভাব্য নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে জনসাধারণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পলাশ মিয়া ফারুক দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি তিনি ত্রাণ বিতরণ, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, উন্নয়নমূলক উদ্যোগ এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় শনিবার বয়ড়া বাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

গণসংযোগকালে পলাশ মিয়া ফারুক বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করবেন। ইউনিয়নবাসীর নাগরিক সেবা সহজ করতে অনলাইন ও ডিজিটাল সেবার সম্প্রসারণ করা হবে, যাতে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় হয়রানির শিকার হতে না হয়।

তিনি আরও বলেন, সকল উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসম্পৃক্ততা নিশ্চিত করা হবে। ইউনিয়নের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, সেতু-কালভার্টসহ প্রয়োজনীয় অবকাঠামোর টেকসই উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে আধুনিক সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

পলাশ মিয়া ফারুক জানান, তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে। এছাড়া ইংলিশ স্পোকেন কোর্স চালু, যুব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং আধুনিক কর্মমুখী শিক্ষা বিস্তারে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

নারী, প্রবীণ ও সুবিধাবঞ্চিত মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিপূর্ণ ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে চান। তার ভাষায়, "দল নয়, মানুষের কল্যাণই হবে সবচেয়ে বড় অগ্রাধিকার।"

লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় বিএনপির নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে মতবিনিময় করেন।

গণসংযোগ শেষে পলাশ মিয়া ফারুক ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন এবং নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি আধুনিক, সেবামুখী ও উন্নয়নবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর