ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

আবারও অসহায় পরিবারের পাশে মানবতার ডাক, নির্মাণ করে দিল নতুন টিনের ঘর


  • আপলোড সময় : শনিবার ২০ জুন, ২০২৬ সময় : ৬:৪৫ পিএম

আনারুল ইসলাম রানা,  কুড়িগ্রাম


কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মানবিকতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন। সংগঠনটি এবার এক অসহায় বৃদ্ধার জন্য নতুন টিনের ঘর নির্মাণ করে দিয়েছে। শুধু ঘর নির্মাণেই নয়, ঘর হস্তান্তরের সময় পরিবারের হাতে খাদ্যসামগ্রীও তুলে দিয়ে তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ফাউন্ডেশনটি।

জানা যায়, নাগেশ্বরী উপজেলার আনছারহাট ডাকঘরের অন্তর্গত তেলিয়ানীর পাড় এলাকার বাসিন্দা খোতেজা বেওয়া (স্বামী: মৃত উমর আলী) দীর্ঘদিন ধরে অত্যন্ত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ একটি ঘরে বসবাস করছিলেন। বৃষ্টি, ঝড় ও প্রাকৃতিক দুর্যোগের সময় পরিবারটিকে চরম দুর্ভোগ পোহাতে হতো। নিরাপদ আশ্রয়ের অভাবে প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটছিল তাদের।

স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পারে মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন। পরে সংগঠনের সদস্যরা খোতেজা বেওয়ার বাড়ি পরিদর্শন করে তার বাস্তব অবস্থা যাচাই করেন। পরিবারের আর্থিক অসচ্ছলতা ও মানবেতর জীবনযাপনের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত একটি নতুন টিনের ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়।

অল্প সময়ের মধ্যেই ফাউন্ডেশনের অর্থায়নে নির্মাণকাজ সম্পন্ন হয়। নতুন ঘরটি হস্তান্তরের মাধ্যমে খোতেজা বেওয়া ও তার পরিবারের দীর্ঘদিনের নিরাপদ আবাসনের স্বপ্ন পূরণ হয়। ঘরটি পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে ফাউন্ডেশনের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঘর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে অনেক পরিবার নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারবে। মানবিক উদ্যোগগুলো সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মানসিকতা গড়ে তোলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মতিয়ার রহমান, মোঃ জাহাঙ্গীর, মোঃ নাজির হোসেন মাস্টার, মুফতি জামাল উদ্দীন, মোঃ সেলিম, মোঃ হাফিজুর রহমান, মোঃ বাবু, মোঃ গোলাম মোস্তফা, মোঃ মাহাবুব রহমান, মোঃ লেবু, মোঃ আব্দুর রহিম লিটন, মোঃ নাছিমুল হক, মোঃ মিজানুর রহমান মিজান, মোঃ আশিক, মোঃ আসাদুজ্জামান আসাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশনের সদস্যরা।

ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের প্রধান লক্ষ্য। শুধুমাত্র ঘর নির্মাণ নয়, শিক্ষা, চিকিৎসা, খাদ্য সহায়তা এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

তারা আরও বলেন, সমাজে এখনও অসংখ্য পরিবার রয়েছে যারা ন্যূনতম নিরাপদ বাসস্থানের অভাবে কষ্টে জীবনযাপন করছে। এমন পরিবারগুলোর পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি মানবিক, বৈষম্যহীন ও সহমর্মিতাপূর্ণ সমাজ গঠন সম্ভব।

স্থানীয় বাসিন্দারাও মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, একটি অসহায় পরিবারের মুখে হাসি ফোটানোর মাধ্যমে সংগঠনটি শুধু একটি ঘর নির্মাণ করেনি, বরং নতুন জীবনের আশা ও নিরাপত্তার অনুভূতিও উপহার দিয়েছে।

মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন জানিয়েছে, ভবিষ্যতেও তারা সমাজের অসহায় মানুষের জন্য এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে। মানবিক সহায়তার পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।


এ সম্পর্কিত আরো খবর