ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

চৌদ্দগ্রামে শাহ ফখর উদ্দিন সড়কের উদ্বোধন: ৩ এলাকায় ডা. তাহেরের পথসভা


  • আপলোড সময় : সোমবার ২২ জুন, ২০২৬ সময় : ৪:৫০ পিএম

মোহাম্মদ বাকী অনিক, কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে নবনির্মিত শাহ ফখর উদ্দিন সড়কের শুভ উদ্বোধন উপলক্ষে বিভিন্ন এলাকায় পৃথক তিনটি বর্ণাঢ্য পথসভা অনুষ্ঠিত হয়েছে। এসব পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপি।

প্রধান অতিথির বক্তব্যে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, একটি সুশাসিত, গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে দেশের সর্বস্তরের জনগণকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, যেকোনো উন্নয়ন তখনই প্রকৃত অর্থবহ হয়ে ওঠে, যখন তা সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ইতিবাচক ও দৃশ্যমান প্রভাব ফেলে। সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন প্রসঙ্গে তিনি যোগ করেন, শাহ ফখর উদ্দিন সড়কের এই শুভ উদ্বোধনের ফলে অত্র অঞ্চলের যাতায়াত সংকট দূর হবে এবং ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে এক নতুন গতি সঞ্চার হবে। এ সময় তিনি সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এর আগে, সকাল ১১টায় ডা. তাহের চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন। সভায় উপজেলার চলমান উন্নয়ন প্রকল্প, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


পরবর্তীতে বিকেল থেকে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশে পথসভাগুলো অনুষ্ঠিত হয়। এর মধ্যে বিকেল ৩টায় মুন্সীরহাট ইউনিয়নের দেড়কোটা বাজারে, বিকেল ৪টায় চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজারে এবং সবশেষ বিকেল ৫টায় আলকরা ইউনিয়নের কুলাসার দাখিল মাদ্রাসা মাঠে এই জনসভাগুলো অনুষ্ঠিত হয়।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে পথসভাগুলোতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, চৌদ্দগ্রাম পৌরসভা আমীর মাওলানা ইব্রাহীম এবং উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন। সমাপনী বক্তব্যে সভাপতি মাহফুজুর রহমান বলেন, এই সড়কটি চালুর ফলে অত্র এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত কষ্ট লাঘব হবে এবং আর্থসামাজিক ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। অনুষ্ঠানগুলোতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর