ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে বিপুল ভারতীয় মদ জব্দ


  • আপলোড সময় : সোমবার ২২ জুন, ২০২৬ সময় : ৫:৩৬ পিএম

শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মদ পরিবহনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মদ ও ব্যবহৃত পিকআপটি জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার (২২ জুন) ভোর প্রায় ৬টার দিকে উপজেলার নয়ানিকান্দা গরুহাটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নালিতাবাড়ী থানা-পুলিশ। অভিযান চলাকালে একটি সন্দেহভাজন পিকআপে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝিনাইগাতী উপজেলার দিঘীরপাড় গ্রামের সোরহাব আলীর ছেলে রুবেল মিয়া (৪৫), গুমরা গ্রামের সামসুল হকের ছেলে লাল চান (২৩) এবং রাংটিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে আলমগীর (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা দিয়ে একটি পিকআপে ভারতীয় মদ বহন করা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে নয়ানিকান্দা গরুহাটি এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। কিছুক্ষণ পর সন্দেহভাজন পিকআপটি সেখানে পৌঁছালে পুলিশ সেটিকে থামানোর সংকেত দেয়।

এ সময় পিকআপে থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করেন। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের বাজারমূল্য এবং এগুলোর চোরাচালান নেটওয়ার্কের বিষয়ে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, উদ্ধার হওয়া ভারতীয় মদের ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর