ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

ফারিহা হত্যা মামলায় প্রধান আসামি হৃদয়ের জামিন আবারও খারিজ


  • আপলোড সময় : মঙ্গলবার ২৩ জুন, ২০২৬ সময় : ৬:০৮ পিএম

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:

কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুন নাঈম ফারিহার মৃত্যু নিয়ে দায়ের হওয়া হত্যা ও আত্মহত্যায় প্ররোচনার মামলার প্রধান আসামি মেহেদী হাসান হৃদয়ের জামিন আবেদন পুনরায় নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ জুন) কুমিল্লার জেলা ও দায়রা জজ (চতুর্থ) আদালতের বিচারক মো. সামছুল আলম উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। এর ফলে মামলার প্রধান আসামি মেহেদী হাসান হৃদয় আপাতত কারাগারেই থাকছেন।

আদালতে শুনানিকালে রাষ্ট্রপক্ষ এবং বাদীপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করে বিভিন্ন আইনি যুক্তি তুলে ধরেন। অপরদিকে আসামিপক্ষ জামিনের আবেদন মঞ্জুরের পক্ষে বক্তব্য উপস্থাপন করলেও আদালত তা গ্রহণ করেননি।


আদালত সূত্রে জানা যায়, এর আগে গত ১০ মে মেহেদী হাসান হৃদয় আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরে মামলার তদন্তের স্বার্থে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগেও একই মামলায় তার করা জামিন আবেদন আদালত খারিজ করেছিলেন।

মামলার তথ্য অনুযায়ী, গত ৫ মে কুমিল্লা নগরীর একটি বাসা থেকে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুন নাঈম ফারিহার মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, বিয়ের পর যৌতুকের দাবিকে কেন্দ্র করে তিনি পারিবারিক কলহ ও নির্যাতনের শিকার হন। এ ঘটনার পর হত্যা এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়।

দেশজুড়ে আলোচিত এ মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাদীপক্ষ। মামলার তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর