ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

টাঙ্গাইল থেকে শিশু হত্যার পলাতক আসামি গ্রেপ্তার


  • আপলোড সময় : বুধবার ২৪ জুন, ২০২৬ সময় : ৫:৩৮ পিএম

শেরপুর প্রতিনিধি

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আলোচিত শিশু ইলিয়াছ আলী হত্যা মামলার অন্যতম পলাতক আসামি নাসির উদ্দিন (৪৭)-কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪-এর জামালপুর সিপিসি-১ ইউনিট। গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-১৪ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। দীর্ঘদিন আত্মগোপনে থাকা নাসির উদ্দিনকে প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হয়। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে তাকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, নিহত শিশু ইলিয়াছ আলী (১০) ঝিনাইগাতী উপজেলার গান্দিগাঁও এলাকার গাজীর রহমানের সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী নাসির উদ্দিন ও তার সহযোগীদের সঙ্গে পরিবারের দীর্ঘদিনের বিরোধ ও পূর্বশত্রুতা চলছিল।

ঘটনার বিবরণে জানা যায়, ১০ সেপ্টেম্বর ২০২৫ সকালে শিশু ইলিয়াছ আলী বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরে শিশুটির সন্ধান না পেয়ে তার বাবা ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন ১১ সেপ্টেম্বর গভীর রাতে স্থানীয় কালঘোষা নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ মরদেহে আঘাতের একাধিক চিহ্ন দেখতে পায়।

এ ঘটনায় নিহতের বাবা গাজীর রহমান বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে র‌্যাব-১৪ গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানিয়েছে, আটক নাসির উদ্দিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

র‌্যাব-১৪ আরও জানায়, সমাজে গুরুতর অপরাধ ও হত্যাকাণ্ডের মতো ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান চলমান থাকবে।


এ সম্পর্কিত আরো খবর