ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথানের চিকিৎসায় এক লাখ টাকার সহায়তা


  • আপলোড সময় : রবিবার ২৮ জুন, ২০২৬ সময় : ৮:০৬ পিএম

কুমিল্লা প্রতিনিধি | মোহাম্মদ বাকি অনীক

কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদের চিকিৎসার দায়িত্বে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। আহত শিক্ষার্থীর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তিনি এক লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন। পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতিও দিয়েছেন।

ঘটনার পর প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ইথান আহমেদের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি ইথানের মায়ের সঙ্গে কথা বলেন এবং পুরো পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। আহত শিক্ষার্থীর বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসার অগ্রগতি সম্পর্কেও বিস্তারিত জানতে চান।

পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ইথানের সুচিকিৎসা নিশ্চিত করতে যা যা প্রয়োজন হবে, কুমিল্লা সিটি কর্পোরেশন সাধ্যমতো সব ধরনের সহযোগিতা করবে। চিকিৎসা ব্যয় যাতে কোনোভাবেই বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়েও আশ্বস্ত করেন তিনি। একই সঙ্গে তিনি ইথানের দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে তার জন্য দোয়া চান।

প্রশাসকের এই মানবিক উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, এমন সহায়তা সংকটময় সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং মানবিক দায়িত্ববোধের একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

উল্লেখ্য, সম্প্রতি কুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাঁটাবিল এলাকায় মাদক ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তার চিকিৎসা চলছে।

এই ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে নিরীহ শিক্ষার্থীরা যেন এমন সহিংসতার শিকার না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারির আহ্বানও জানিয়েছেন তারা।


এ সম্পর্কিত আরো খবর