ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

সুনামগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০২ জুলাই, ২০২৬ সময় : ৪:৪২ পিএম

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়ামে সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এই বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন। উপজেলা কৃষি উপ-সহকারী কৃষি কর্মকর্তা আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃষি প্রণোদনার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আকবর হোসেন, রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার নূরুল আমীন এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৈয়দ ইমরান হোসেন ও আলী রাজা।

বক্তারা বলেন, বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির কারণে প্রান্তিক কৃষকরা সময়মতো উন্নতমানের বীজ পাচ্ছেন, যা তাদের জন্য অত্যন্ত ইতিবাচক। এই বীজ ব্যবহারের মাধ্যমে ফসলের উৎপাদন যেমন বাড়বে, তেমনি কৃষকরা আর্থিকভাবেও লাভবান হবেন। কৃষিভিত্তিক এই সহায়তা প্রান্তিক পর্যায়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন বলেন, “সরকার যে প্রণোদনা দিচ্ছে তা যথাযথভাবে ব্যবহার করে কৃষকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও দারিদ্র্যমুক্ত থাকবেন। কৃষি কাজের পাশাপাশি সবাইকে স্বাস্থ্য সচেতনতা বজায় রাখারও আহ্বান জানান তিনি।”

উল্লেখ্য, বিনামূল্যে এই বীজ পাওয়ার ফলে এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে সুনামগঞ্জ সদরের বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর