ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ

ঢাবি নিয়ে বিতর্কিত মন্তব্য: ব্যারিস্টার ফুয়াদকে আইনি নোটিশ


  • আপলোড সময় : শনিবার ০৪ জুলাই, ২০২৬ সময় : ৪:২৬ পিএম

অনলাইন রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশে তাকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়েছে।

গত ২ জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী তন্ময় কুমার সাহা এই আইনি নোটিশটি প্রেরণ করেন। নোটিশের অনুলিপি শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অভিযুক্ত ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

গত ১ জুলাই ডাকসু ভবনে 'বাঙালি মুসলমানের জাগরণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়' বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অভিযোগ অনুযায়ী, সেই সভায় ব্যারিস্টার ফুয়াদ ঢাকা বিশ্ববিদ্যালয়, এর শিক্ষক এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে অত্যন্ত অবমাননাকর ও মানহানিকর বক্তব্য প্রদান করেন।

আইনজীবী তন্ময় কুমার সাহার দাবি অনুযায়ী, গত পাঁচ থেকে সাত দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের জাতীয় পর্যায়ে অবদান নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যারিস্টার ফুয়াদ। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে তার মন্তব্য বিদ্বেষপূর্ণ ও বিভাজন সৃষ্টিকারী বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এই ধরণের বক্তব্য বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের জাতীয় ও আন্তর্জাতিক সুনাম ক্ষুণ্ণ করেছে এবং শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে।

আইনি নোটিশে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তাকে তার বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে প্রধান প্রধান ইলেকট্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ক্ষমা চাইতে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

শুধু ক্ষমা প্রার্থনাই নয়, বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ করার দায়ে শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিলে জমা দেওয়ার দাবিও উত্থাপন করা হয়েছে। এই অর্থ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মানোন্নয়ন ও জাতীয় পর্যায়ে গবেষণার কাজে ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

নোটিশকারী আইনজীবী স্পষ্ট করেছেন যে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে উল্লিখিত দাবিগুলো পূরণ করা না হলে জনস্বার্থে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করা হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর