ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

চলচ্চিত্র পরিচালক সমিতির বড় সিদ্ধান্ত

তিন পরিচালকের সদস্যপদ আজীবনের জন্য বাতিল


  • আপলোড সময় : শনিবার ০৪ জুলাই, ২০২৬ সময় : ৭:৫৮ পিএম

সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ড এবং শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির তিনজন দাপুটে পরিচালকের সদস্যপদ আজীবনের জন্য বাতিল করা হয়েছে। আজ শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত পরিচালক সমিতির এক বিশেষ সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে এই নজিরবিহীন ও কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। চলচ্চিত্র পাড়ায় শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে নেওয়া এই সিদ্ধান্ত ঢালিউড অন্দরমহলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আজীবনের জন্য বহিষ্কৃত হওয়া এই তিন পরিচালক হলেন—সংগঠনের সাবেক মহাসচিব ও জনপ্রিয় নির্মাতা বদিউল আলম খোকন এবং তরুণ পরিচালক মনজুরুল ইসলাম মেঘ এবং রিয়াজুল রিজু।

সমিতির নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, বহিষ্কৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সাবেক মহাসচিব বদিউল আলম খোকনের বিরুদ্ধে মূল অভিযোগ হলো—তিনি সমিতির গত নির্বাচনকে সম্পূর্ণ বানচাল ও পণ্ড করার উদ্দেশ্যে আদালতে মামলা দায়ের করেছিলেন। তাঁর এই আইনি পদক্ষেপের ফলে ঐতিহ্যবাহী চলচ্চিত্র পরিচালক সমিতির ভাবমূর্তি ও মানহানি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। সমিতির জ্যেষ্ঠ সদস্যরা জানান, ইতিপূর্বে সংগঠনের এত বড় পদে থেকে নিজের সমিতির বিরুদ্ধে মামলা করার মতো দুঃখজনক ঘটনা আর কখনোই ঘটেনি।

অন্যদিকে, মনজুরুল ইসলাম মেঘ ও রিয়াজুল রিজুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তাঁরা দুজনই সামাজিক যোগাযোগমাধ্যম তথা ফেসবুকে পরিচালক সমিতির নির্বাচন বানচাল করার জন্য সুপরিকল্পিতভাবে ব্যাপক অপপ্রচার চালিয়েছিলেন। একই সাথে তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যেই ঐতিহ্যবাহী এই সমিতি এবং এর বিভিন্ন সম্মানিত সদস্যদের বিরুদ্ধে নানামুখী কুৎসা রটনা ও কাদা ছোঁড়াছুঁড়ি করেন। ডিজিটাল প্ল্যাটফর্মে সমিতির বিরুদ্ধে এমন নেতিবাচক প্রচারণা সংগঠনের সংবিধান অনুযায়ী গুরুতর অপরাধ হিসেবে গণ্য হওয়ায় সাধারণ সভায় সবার সম্মতিতে তাদের আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

আকাশজমিন / আরআর 



এ সম্পর্কিত আরো খবর