ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

জামিনে বেরিয়ে ধর্ষণ মামলার বাদীকে হুমকির অভিযোগ


  • আপলোড সময় : রবিবার ১২ জুলাই, ২০২৬ সময় : ৬:৫৬ পিএম

মোহাম্মদ বাকি অনিক:

কুমিল্লার বুড়িচং উপজেলায় ধর্ষণচেষ্টার একটি মামলার আসামি জামিনে মুক্ত হওয়ার পর মামলার বাদী ও ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের বিষয়ে ন্যায়বিচার নিশ্চিত ও নিরাপত্তা চেয়ে আদালতের প্রতি আবেদন জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।

মামলার বাদী রহিমা বেগম দাবি করেন, অভিযুক্ত মোহাম্মদ হুমায়ুন কবির (৪২) জামিনে মুক্ত হওয়ার পর থেকে বিভিন্নভাবে তাদের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী ও তার পরিবার। বর্তমানে তারা নিজ বাড়িতে স্বাভাবিকভাবে বসবাস করতে পারছেন না বলেও অভিযোগ করেন।

মামলার নথি অনুযায়ী, গত ৭ জুন ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে বুড়িচং উপজেলার বাড়াইর মধ্যপাড়া গ্রামের নিজ বাড়িতে অবস্থানকালে সুমাইয়া আক্তার তিন্নি (১৮)-এর সঙ্গে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। তিনি মোহাম্মদ মিজানুর রহমানরহিমা বেগম দম্পতির মেয়ে এবং বাড়াইর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

অভিযোগে বলা হয়েছে, ওই সময় প্রতিবেশী মোহাম্মদ হুমায়ুন কবির, মৃত আব্দুল করিম-এর ছেলে, ঘরে প্রবেশ করে ভুক্তভোগীকে আপত্তিকর প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হলে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় শাহপরান হোসেন রাজিবসালাউদ্দিন ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

পরদিন ৮ জুন ২০২৬ ভুক্তভোগীর মা রহিমা বেগম বুড়িচং থানায় অভিযোগ দায়ের করেন। পরে ওই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়। একই দিন ভোরে পুলিশের বিশেষ অভিযানে নিজ বাড়ি থেকে মোহাম্মদ হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়।

বাদীপক্ষের দাবি, অভিযুক্ত ১৭ দিন কারাভোগের পর আদালত থেকে জামিনে মুক্তি পান। এরপর থেকেই তিনি ও তার সহযোগীরা বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন। এ কারণে পরিবারটি আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

ভুক্তভোগীর মামা গণমাধ্যমকে বলেন, মামলার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা দেবপুর ফাঁড়ির এসআই আলমগীর জানান, ভুক্তভোগীর জবানবন্দিসহ মামলার তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে পর্যাপ্ত প্রমাণ রয়েছে বলে তিনি মনে করছেন। আগামী সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার প্রস্তুতি চলছে।  অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মোহাম্মদ হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।


এ সম্পর্কিত আরো খবর