ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের আকস্মিক মৃত্যু


  • আপলোড সময় : বুধবার ১৫ জুলাই, ২০২৬ সময় : ৪:৫০ পিএম

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় পৃথক দুটি স্থানে বজ্রপাতের শিকার হয়ে মামুন ইসলাম (৩০) ও আকাব্বর খান (৫০) নামের দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই) দুপুরের দিকে আকস্মিক ভারী বর্ষণের সময় পৃথক বজ্রপাতের এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মামুন ইসলামের বাড়ি দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের মালচন্ডী এলাকায় এবং আকাব্বর খানের বাড়ি দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী গ্রামে।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, দুপুরে জমিতে পাট কাটার কাজ করছিলেন তরুণ কৃষক মামুন ইসলাম। এ সময় হঠাৎ আকাশে মেঘের গর্জনসহ তীব্র বজ্রবৃষ্টি শুরু হয়। কাজ করা অবস্থায় আকস্মিক বজ্রপাতের আঘাতে তিনি গুরুতর আহত হন। জমিতে থাকা অন্য কৃষকরা তাকে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, একই সময়ে দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় নিজ বাড়ির পাশে কৃষি জমিতে কাজ করছিলেন আকাব্বর খান। বৃষ্টির সাথে হঠাৎ তীব্র বজ্রপাত সরাসরি তার গায়ের ওপর পড়লে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। পরে স্থানীয়রা এসে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। আকস্মিক বজ্রপাতে কর্মক্ষম দুই কৃষকের এমন অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বজ্রপাতের আঘাতে ওই দুই কৃষকের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, বজ্রপাতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত দুই কৃষকের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং দুর্ঘটনার প্রকৃতি বিবেচনায় আইনি প্রক্রিয়া অনুযায়ী থানায় পৃথক দুটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হবে।

দুর্যোগপূর্ণ এই মৌসুমে খোলা মাঠে কাজ করার সময় কৃষকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন স্থানীয় প্রশাসন ও চিকিৎসকেরা। আকাশে মেঘ জমলে বা বজ্রপাতের লক্ষণ দেখা দিলে অতি দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর