ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

হবিগঞ্জে তিন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঝরল ৩ প্রাণ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৬ জুলাই, ২০২৬ সময় : ১০:০১ পিএম

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের আজমিরীগঞ্জে দ্রুতগামী তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী ও মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত দুজন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের চন্দন মিয়ার ছেলে অন্তর মিয়া (২৫), বানিয়াচং উপজেলার আমিরখানী গ্রামের ফুল মিয়ার ছেলে তানভীর (২৩) এবং একই গ্রামের নুরুল লস্করের ছেলে আবিদুল লস্কর (৩২)।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নবনির্মিত আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কে দ্রুতগতিতে চলাচলের সময় তিনটি মোটরসাইকেলের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহত চারজনকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠান। সেখানে পৌঁছানোর পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহত বাকি দুজনের শারীরিক অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় আহতরা হলেন— চুনারুঘাট উপজেলার শেখেরগাঁও গ্রামের আব্দুস শহীদের ছেলে শহিদুল ইসলাম বাচ্চু (৩৫) এবং একই উপজেলার থৈগাঁও গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. মিজান মিয়া (২৭)।

আজমিরীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, আঞ্চলিক সড়কটিতে অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোই এই দুর্ঘটনার প্রধান কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর