ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর সাথে ‘বন্ধু আড্ডা '৯২’-এর সৌজন্য সাক্ষাৎ


  • আপলোড সময় : রবিবার ১৯ জুলাই, ২০২৬ সময় : ৭:৫০ পিএম

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপু মহোদয়ের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সামাজিক সংগঠন ‘বন্ধু আড্ডা '৯২’-এর সদস্যবৃন্দ। সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে প্রশাসক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।

একান্ত এই সৌজন্য সাক্ষাৎকালে পারস্পরিক কুশলাদি ও শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি কুমিল্লা নগরীর সার্বিক উন্নয়ন ত্বরান্বিতকরণ, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা অনুষ্ঠিত হয়।

সংগঠনের বন্ধুরা কুমিল্লা নগরীর পরিচ্ছন্নতা, যানজট নিরসন এবং মানবিক কার্যক্রমগুলোতে প্রশাসনের সাথে একাত্ম হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপু ‘বন্ধু আড্ডা '৯২’-এর এই মানবিক ও সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং নগরীর উন্নয়নে তরুণ ও সামাজিক সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ কামনা করেন। বন্ধুত্ব, সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও অত্যন্ত আন্তরিক পরিবেশে এই সাক্ষাৎ পর্বটি সম্পন্ন হয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর