ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

টমছম ব্রিজে কুসিকের সাঁড়াশি অভিযান: ফুটপাত দখলমুক্ত ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ


  • আপলোড সময় : রবিবার ১৯ জুলাই, ২০২৬ সময় : ৮:০০ পিএম

কুমিল্লা  প্রতিনিধি  : 

কুমিল্লা মহানগরীর সাধারণ পথচারীদের নির্বিঘ্নে ও নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং দীর্ঘদিনের তীব্র যানজট নিরসনের লক্ষ্যে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি অবৈধ স্ট্যান্ডের বিরুদ্ধে এক বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)।

রোববার (১৯ জুলাই) বিকেলে নগরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্ট টমছম ব্রিজ এলাকায় এই চিরুনি অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, টমছম ব্রিজ মোড় ও সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখল করে বিভিন্ন ব্যবসা পরিচালনা এবং যত্রতত্র অটোরিকশা ও গাড়ির অবৈধ স্ট্যান্ড গড়ে তোলা হয়েছিল। এতে ওই এলাকায় সার্বক্ষণিক তীব্র যানজট লেগে থাকত এবং পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হতো। অভিযানকালে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনা ও দোকানপাট গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করা হয়। একই সাথে অবৈধ স্ট্যান্ডগুলো সরিয়ে দিয়ে পথচারীদের চলাচলের জন্য রাস্তা পুরোপুরি উন্মুক্ত করা হয়, যার ফলে ওই এলাকায় যানবাহন চলাচল ও জনজীবন মুহূর্তেই স্বাভাবিক ও স্বস্তিদায়ক হয়ে ওঠে।

কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর প্রত্যক্ষ নেতৃত্বে এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন এবং সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট দাপ্তরিক কর্মকর্তাবৃন্দ। আইনশৃঙ্খলা রক্ষায় অভিযানে সহযোগিতা করে পুলিশ ও সিটি কর্পোরেশনের একটি বিশেষ দল।

কুমিল্লা সিটি কর্পোরেশন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত চিরতরে দখলমুক্ত রাখা এবং যানজট নিয়ন্ত্রণে এই উচ্ছেদ অভিযান কোনো সাময়িক পদক্ষেপ নয়, বরং এটি নিয়মিতভাবে এবং কঠোরতার সাথে পরিচালনা করা হবে। কোনো ধরনের রাজনৈতিক বা প্রভাবশালী মহলের চাপ গ্রাহ্য না করে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর