ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ব্রাহ্মণপাড়ায় পুলিশের মাঝরাতের অ্যাকশন: ধর্ষণচেষ্টার আসামিসহ ৫ জন খাঁচায়


  • আপলোড সময় : রবিবার ১৯ জুলাই, ২০২৬ সময় : ৮:০৯ পিএম

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা)  প্রতিনিধি  

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় এক বিশেষ চিরুনি অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত (পরোয়ানাভুক্ত) পলাতক আসামিসহ বিভিন্ন মামলার ৫ অপরাধীকে গ্রেপ্তার করেছে। শনিবার (১৮ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের রোববার (১৯ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) লিংকন কুমার নাথের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার জিরুইন এলাকায় অভিযান চালায়। অভিযানে জিআর পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামি জিরুইন (ইসমাইল ভূইয়া বাড়ি) এলাকার বাচ্চু ভূইয়ার ছেলে মো. ইয়াছিন (২২) এবং একই এলাকার ফুল মিয়ার ছেলে শরীফুল ইসলামকে (২০) গ্রেপ্তার করা হয়।

পৃথক আরেকটি অভিযানে থানার উপপরিদর্শক (এসআই) ডিএমএ মজিদের নেতৃত্বে পুলিশের একটি দল উত্তর চান্দলা এলাকায় হানা দেয়। সেখান থেকে একটি চাঞ্চল্যকর ধর্ষণচেষ্টা মামলার দীর্ঘদিন ধরে পলাতক প্রধান আসামি উত্তর চান্দলা (হাজী সাদেকের বাড়ি) এলাকার আলমগীরের ছেলে দ্বীন ইসলামকে (২৪) গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

অন্যদিকে, থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম হোসেনের নেতৃত্বে পরিচালিত অন্য একটি অভিযানে উপজেলার কান্দুঘর এলাকা থেকে নিয়মিত ফৌজদারি মামলার দুই পলাতক আসামি কান্দুঘর (রাজাবাড়ি) এলাকার নবু মিয়ার ছেলে মো. রানা (২৬) এবং জাকির হোসেনের ছেলে মো. তৌকির আহাম্মদকে (২৫) গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তার হওয়া পাঁচ আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে রোববার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দমনে পুলিশের এই বিশেষ ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।


এ সম্পর্কিত আরো খবর