ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

ফাইনালের পর নতুন বিতর্কে পারেদেসের বোন


  • আপলোড সময় : মঙ্গলবার ২১ জুলাই, ২০২৬ সময় : ৫:৫২ পিএম

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর নতুন বিতর্কের জন্ম দিয়েছেন দলের মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের বোন বারবারা পারেদেস। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একাধিক মন্তব্য ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এর মধ্যেই ফাইনালের শেষ দিকে সংঘর্ষে জড়িয়ে লাল কার্ড দেখা পারেদেসের চোট এবং সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি ম্যাচ-পরবর্তী সহিংসতার ঘটনায় তদন্তের প্রস্তুতি নিচ্ছে ফিফা।

বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বারবারা পারেদেস লেখেন, ‘এত দূর আসা এবং পথে ইংল্যান্ডকে হারানোই আমাদের কাছে অনেক বড় অর্জন।’

তবে তার পরবর্তী মন্তব্যই সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দেয়। তিনি লেখেন, ‘আমাদের হয়তো চতুর্থ বিশ্বকাপ ট্রফি নেই, কিন্তু ফকল্যান্ড আমাদের।’ রাজনৈতিকভাবে সংবেদনশীল এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

এদিকে বারবারা পারেদেস ও লিয়ান্দ্রো পারেদেসের চেহারার মিল নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মিম ও ব্যঙ্গাত্মক পোস্ট ছড়িয়ে পড়ে। বিষয়টি ফুটবল সমর্থকদের মধ্যেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বোনকে ঘিরে বিতর্কের মধ্যেই আর্জেন্টিনা দলের সঙ্গে দেশে ফিরেছেন লিয়ান্দ্রো পারেদেস। তবে তার ক্লাব বোকা জুনিয়র্সে ফেরাটা সহজ নাও হতে পারে। স্পেনের বিপক্ষে ফাইনালের শেষ দিকে এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে তিনি লাল কার্ড দেখেন। ফলে কোপা সুদামেরিকানায় ও’হিগিন্সের বিপক্ষে প্রথম লেগে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

এ ছাড়া সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিশ্বকাপ ফাইনালে পাঁজরের হাড়ে চিড় নিয়েও খেলেছিলেন পারেদেস। চোটের কারণে ক্লাব ফুটবলে তার পরবর্তী কয়েকটি ম্যাচেও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

অন্যদিকে ফাইনাল শেষে মাঠে ঘটে যাওয়া সহিংস ঘটনাগুলোকে গুরুত্বের সঙ্গে দেখছে ফিফা। ম্যাচ-পরবর্তী সংঘর্ষের ঘটনায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি আনুষ্ঠানিক শৃঙ্খলাবিষয়ক তদন্ত শুরু করার প্রস্তুতি নিচ্ছে।

জানা গেছে, ফিফার ডিসিপ্লিনারি কমিটি রেফারির প্রতিবেদন এবং ম্যাচের ভিডিও ফুটেজ পর্যালোচনা করবে। তদন্ত শেষে আর্জেন্টিনার খেলোয়াড় কিংবা কোচিং স্টাফের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

স্পেন শিরোপা নিশ্চিত করার পর মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয় দলের কয়েকজন ফুটবলার। ওই ঘটনার জেরেই লিয়ান্দ্রো পারেদেস লাল কার্ড দেখেন। পুরো ঘটনা এখন ফুটবল বিশ্বে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।


এ সম্পর্কিত আরো খবর