ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

কুড়িগ্রাম সরকারি কলেজে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি


  • আপলোড সময় : মঙ্গলবার ২১ জুলাই, ২০২৬ সময় : ৬:০৮ পিএম

পরিবেশ সংরক্ষণ ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে রিপোর্টার্স ক্লাবের সদস্য, কলেজের শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা অংশ নেন। কর্মসূচির নেতৃত্ব দেন রিপোর্টার্স ক্লাবের যুগ্ম আহ্বায়ক নাহিদ।

এ সময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সদস্য সচিব, আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ এবং কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ পরিবেশ তৈরি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের যুগ্ম আহ্বায়ক নাহিদ বলেন, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সুন্দর ও সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই।

তিনি বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, এসব গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও জরুরি। গাছের সঠিক যত্ন নেওয়া হলে ভবিষ্যতে ক্যাম্পাস আরও মনোরম ও পরিবেশবান্ধব হয়ে উঠবে।

আয়োজকরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণের মতো কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করে। পাশাপাশি প্রকৃতি ও পরিবেশ রক্ষায় তাদের ইতিবাচক ভূমিকা রাখতে উৎসাহিত করে।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, এ ধরনের উদ্যোগ শুধু ক্যাম্পাসকে সবুজ করবে না, বরং শিক্ষার্থীদের মাঝে পরিবেশ রক্ষার মানসিকতাও তৈরি করবে। ভবিষ্যতেও কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সামাজিক ও পরিবেশবিষয়ক বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা।

সবুজ ক্যাম্পাস গড়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, একটি গাছ শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেকের উচিত বেশি বেশি গাছ লাগানো এবং এর পরিচর্যায় এগিয়ে আসা।


এ সম্পর্কিত আরো খবর