ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

জিম্মি রোগী ও স্বজনরা, মারধরের ঘটনা

চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে বহিরাগত অ্যাম্বুলেন্সের দৌরাত্ম্য


  • আপলোড সময় : মঙ্গলবার ২১ জুলাই, ২০২৬ সময় : ৮:৫০ পিএম

মোহাম্মদ বাকি অনিক ,কুমিল্লা প্রতিনিধি  

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলার ৫ লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা গ্রহণের অন্যতম ভরসার ঠিকানা। ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সংলগ্ন ৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালে উপজেলার নিয়মিত রোগী ছাড়াও প্রতিদিন সড়কে দুর্ঘটনার শিকার শত শত রোগী সেবা গ্রহণ করে এ হাসপাতালে। এছাড়াও বিগত কয়েক বছরে প্রসূতি মায়েদের রেকর্ড নরমাল ডেলিভারির মাধ্যমে ব্যাপক সূনাম ও আস্থা অর্জন করেছে এ সরকারী হাসপাতালটি।

সরকারী এ হাসপাতালটির ইনডোর, আউটডোর ও জরুরী বিভাগের নানান চিকিৎসা সেবা, নানান অর্জনকে প্রশ্নবিদ্ধ করছে বহিরাগত এ্যাম্বুলেন্স চালকদের দৌরাত। জরুরী বিভাগসহ রোগীদের ব্যাপক চাপ থাকায় উপজেলা সদরের একমাত্র এ্যাম্বুলেন্সটির বাইরেও বে-সরকারী মালিকানাধীন এ্যাম্বুলেন্সের ধারস্থ হয় রোগীরা। এ সুযোগে রোগীদের জিম্মি করে বাড়তি টাকা আদায়, চালক ও হেলফারদের সাথে সখ্যতা করে বখাটে ও মাদকসেবীরা প্রবেশ করে রোগীদের মোবাইল চুরি, মাদকসেবন, হাসপাতালের অভ্যন্তরে, আবাসিকে চুরিসহ নানান অপরাধের ঘটনা ঘটছে নিয়মিত। অনেক ক্ষেত্রে চালক কর্তৃক রোগীদের মারধরেরও ঘটনা ঘটেছে।

জানা যায়, সড়ক দুর্ঘটনার রোগীসহ প্রতিদিন অন্তত শতাধিক রোগী চিকিৎসা নিতে আসে হাসপাতালের জরুরী বিভাগে। মূমুর্ষ রোগীদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেলে এবং অন্যান্য হাসপাতালে রেফার্ড করা হয়। এক্ষেত্রে সরকারী একটি মাত্র এ্যাম্বুলেন্স থাকায় রোগীর স্বজনরা বাইরের বহিরাগত এ্যাম্বুলেন্সের ধারস্থ হয়। এসব বহিরাগত এ্যাম্বুলেন্স চালক কর্তৃক রোগীদের দুর্বলতার সুযোগ নিয়ে নিয়মের বাইরে বাড়তি ভাড়া আদায়ের ঘটনা ঘটছে। হাসপাতালের নিয়মনীতির তোয়াক্কা না করে রোগীর স্বজনদের সাথে ভাড়া নিয়ে তর্কাতর্কি, একাধিক বহিরাগত এ্যাম্বুলেন্স একসাথে হাসপাতাল প্রাঙ্গনে ডুকে পড়া, সরকারী এ্যাম্বুলেন্স নষ্ট বলে রোগীদের বিভ্রান্ত করার ঘটনা প্রায়ই ঘটে।

অভিযোগ রয়েছে বহিরাগত এসব এ্যাম্বুলেন্স চালক এবং হেলপারদের অনেকের সাথে স্থানীয় বখাটে ও মাদকসেবীদের যোগসাজেস রয়েছে। ফলে নিয়মিতই হাসপাতালে আগত রোগীদের মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনাও ঘটছে। এতে করে হাসপাতালের প্রতি সাধারন মানুষের অনাস্থা ও স্বাস্থসেবা প্রশ্নবিদ্ধ হচ্ছে।

গত ১৮ই জুলাই চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর জরুরী বিভাগে সেবা নিতে আসা এক রোগীর স্বজনকে মারধর করে এ্যাম্বুলেন্স চালক (ঢাকা মেট্রো ৭১-৩৩০৮)। এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে রোগীর স্বজন জানান, বহিরাগত এ্যাম্বুলেন্সের চালক চৌদ্দগ্রাম থেকে কুমিল্লা মেডিকেলে যাতায়াতে ৩ হাজার ৫’শত টাকা ভাড়া দাবী করেন। ভাড়া বেশি হওয়ায় ঐ লোক সরকারী হাসপাতালের এ্যাম্বুলেন্স চালকের সাথে পরামর্শ করেন। বিষয়টি দেখে ঐ বহিরাগত এ্যাম্বুলেন্স চালক তেড়ে এসে ভুক্তভোগী রোগীর স্বজনকে মারধর করে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল জানান, হাসপাতালের অভ্যন্তরে বহিরাগত এ্যাম্বুলেন্স অবস্থান না করার জন্য চালক ও মালিকদের একাধিকবার মৌখিকভাবে এবং মিটিং করে অবহিত করা হলেও তাদের আচরণের কোন পরিবর্তন হয়নি। এ নিয়ে হস্তক্ষেপ চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এর আগেও একাধিকবার উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সর্বশেষ গত ১৮ই জুলাই বহিরাগত এ্যাম্বুলেন্স চালক কর্তৃক জনৈক রোগীর স্বজনকে মারধরের ঘটনাটি আমাদের নজরে আসলে আমি সাথে সাথেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়কে অবগত করি। সরকারী হাসপাতালের অভ্যন্তরে বহিরাগত এ্যাম্বুলেন্স, দালাল এবং বখানে লোকদের অনুপ্রবেশ বন্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের নিকট লিখিতভাবেও আবেদন জানিয়েছি।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন জানান, চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে বহিরাগত এ্যাম্বুলেন্স, দালাল এবং বখানে লোকদের অনুপ্রবেশ বন্ধে ব্যবস্থা গ্রহণের জন্য একটি লিখিত আবেদন পেয়েছি। এছাড়াও গত ১৮ই জুলাই বহিরাগত এ্যাম্বুলেন্স চালক কর্তৃক জনৈক রোগীর স্বজনকে মারধরের ঘটনাটিও মৌখিকভাবে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের রোগীদের, ডাক্তারদের নিরাপত্তার স্বার্থে দ্রুতই বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ সম্পর্কিত আরো খবর