ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

সব জল্পনার অবসান, মেসির সতীর্থ হলেন কাসেমিরো


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৩ জুলাই, ২০২৬ সময় : ১০:১১ এএম

সব ধরনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিশ্বজয়ী ফুটবল তারকা লিওনেল মেসির দল ইন্টার মায়ামিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ব্রাজিলের অভিজ্ঞ ও ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) প্রভাবশালী ক্লাব ইন্টার মায়ামি ব্রাজিলের এই তারকা খেলোয়াড়কে দলে ভেড়ানোর মূল বিষয়টি নিশ্চিত করেছে।

বুধবার (২২ জুলাই) আনুষ্ঠানিকভাবে ৩৪ বছর বয়সী এই অভিজ্ঞ ফুটবলারের সঙ্গে চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছে ইন্টার মায়ামি কতৃপক্ষ।

ফ্রি ট্রান্সফারে ফ্রি এজেন্ট হিসেবে ইন্টার মায়ামিতে যোগ দেওয়া কাসেমিরোর বর্তমান চুক্তির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৭ এমএলএস মৌসুমের শেষ দিন পর্যন্ত। তবে চুক্তির বিশেষ শর্ত অনুযায়ী, উভয় পক্ষের সমঝোতায় চুক্তির মেয়াদ ২০২৯ সালের জুন পর্যন্ত বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

নতুন ক্লাবে যোগ দিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কাসেমিরো বলেন, ‘আমাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দেয় দলের সার্বিক জয় নিশ্চিত করা এবং ফুটবলার হিসেবে নিজেকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া। ক্লাব কর্তৃপক্ষ যে যুগোপযোগী প্রকল্পটি আমার সামনে তুলে ধরেছে এবং আমাকে এই দলে আনার জন্য সবার যে দীর্ঘ নিরবচ্ছিন্ন প্রচেষ্টা ছিল, সেটি আমার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেক বড় বিষয় ছিল।’

জানা গেছে, গত তিন মাস ধরে ব্রাজিলিয়ান এই তারকার সঙ্গে ইন্টার মায়ামি ম্যানেজমেন্টের আনুষ্ঠানিক আলোচনা ও দরকষাকষি চলছিল। সবদিক বিবেচনা করে শেষ পর্যন্ত মহাতারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের ড্রেসিংরুমে যোগ দেওয়ারই ঐতিহাসিক সিদ্ধান্ত নেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। ক্লাবটির অবস্থান যুক্তরাষ্ট্রর আকর্ষণীয় মায়ামি শহরে হওয়ায় তা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা পালন করেছে।

উল্লেখ্য, ইন্টার মায়ামি ছাড়াও ইউরোপ ও এশিয়ার একাধিক প্রভাবশালী ক্লাব কাসেমিরোকে দলে নিতে বেশ সক্রিয় ছিল। ইতালির ঐতিহ্যবাহী জুভেন্টাস, ইন্টার মিলান এবং মধ্যপ্রাচ্যের সৌদি আরবের বেশ কয়েকটি ক্লাব তাঁকে দলে ভেড়ানোর তীব্র আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত কোনো আর্থিক ও নীতিগত সমঝোতায় পৌঁছাতে পারেনি তারা।

২০২২ সালে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে ইংলিশ ফুটবলের নামি দল ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন কাসেমিরো। ইংলিশ ক্লাবটির জার্সিতে তিনি মর্যাদাপূর্ণ লিগ কাপ ও ঐতিহাসিক এফএ কাপ জেতার পাশাপাশি মাঝমাঠের অন্যতম মূল শক্তি ও নেতা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।


এ সম্পর্কিত আরো খবর