ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট ম্যাচ হবে লর্ডসে


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৩ জুলাই, ২০২৬ সময় : ৬:৩১ পিএম

দীর্ঘ ১৭ বছরের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ২০২৭ সালে এই বহুপ্রতীক্ষিত সফরটি অনুষ্ঠিত হবে। সেখানে ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবেন টাইগাররা।

সর্বশেষ ২০১০ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করেছিল বাংলাদেশ। এরপর দেড় যুগের কাছাকাছি সময় পার হয়ে গেলেও দ্বিপাক্ষিক সিরিজে ইংলিশদের মাটিতে খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। আজ বৃহস্পতিবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাদের ২০২৭ সালের আন্তর্জাতিক ক্রিকেট সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২৮ মে থেকে ১ জুন লন্ডনের ঐতিহাসিক লর্ডসে বাংলাদেশ পুরুষ দল স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে একটি মাত্র টেস্ট ম্যাচ খেলবে।

পুরুষ ক্রিকেট দলের পাশাপাশি একই সময়ে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দলও। সফরে বাঘিনীরা স্বাগতিক ইংল্যান্ড নারী দলের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচের পূর্ণাঙ্গ একটি সাদা বলের সিরিজ খেলবে। নারী দলের টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ৮, ১০ ও ১২ সেপ্টেম্বর। এরপর ১৭, ২১ ও ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

আন্তর্জাতিক সূচি প্রকাশের পর ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গুল্ড এক প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, বাংলাদেশ পুরুষ দলকে ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডসে টেস্ট ম্যাচের জন্য এবং বাংলাদেশ নারী দলকে সাদা বলের দ্বিপাক্ষিক সিরিজে আতিথেয়তা জানাতে পেরে তারা ভীষণ আনন্দিত। ২০১০ সালের পর এবারই প্রথম ঘরের মাঠে লাল বলের ক্রিকেটে বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড।



এ সম্পর্কিত আরো খবর