ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

চট্টগ্রাম বোর্ডে ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৩ জুলাই, ২০২৬ সময় : ৭:১৯ পিএম

বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পূর্বনির্ধারিত অবশিষ্ট পরীক্ষাগুলো আগামী ২৭ জুলাই থেকে পুনরায় শুরু হতে যাচ্ছে। সকল পরীক্ষার্থী পূর্বঘোষিত নিয়মিত রুটিন অনুযায়ী এসব অবশিষ্ট পরীক্ষায় অংশ গ্রহণ করবেন। তবে যেসব পরীক্ষা চট্টগ্রাম বোর্ডে পূর্বে স্থগিত হয়ে গিয়েছিল, সেগুলোর জন্য নতুন সময়সূচি প্রকাশ করে পরবর্তীতে পরীক্ষাগুলো গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে পরীক্ষার এই সিদ্ধান্ত নিশ্চিত করেছেন।

অন্যদিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি সৈয়দ আক্তারুজ্জামনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্যা-পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত অঞ্চলের সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা, সংশ্লিষ্ট অংশীজনদের মতামত এবং যোগাযোগব্যবস্থার বিঘ্ন ঘটার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডসহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল।

পরবর্তীতে বন্যা পরিস্থিতির সামগ্রিক উন্নতি, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনস্থ সব জেলার জেলা প্রশাসকদের ইতিবাচক প্রতিবেদন এবং পরীক্ষা নিয়ন্ত্রকের আবেদনের ওপর ভিত্তি করে ২৭ জুলাই থেকে অবশিষ্ট পরীক্ষা যথারীতি গ্রহণের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বন্যার কারণে স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার্থী ও প্রতিষ্ঠানপ্রধানসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, বন্যা পরিস্থিতির কারণে গত ১৬ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ছিল। গত ৮ জুলাই থেকেই বোর্ডের অধীন এসব পরীক্ষা বন্ধ রাখা হয়। তবে চট্টগ্রামের বাইরে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে নির্ধারিত রুটিন অনুযায়ীই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে।



এ সম্পর্কিত আরো খবর