ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

চুনারুঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ


  • আপলোড সময় : শনিবার ২৫ জুলাই, ২০২৬ সময় : ৭:৪৯ পিএম

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি এবং নারীদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে চুনারুঘাট উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর সভাপতিত্বে এ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। ২০২৫-২০২৬ অর্থবছরে প্রধান মন্ত্রীর কার্যালয়ের আওতাধীন "ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত জনগণের জীবনমান উন্নয়ন কর্মসূচি"র অধীনে এসব সামগ্রী দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এস এম ফয়সল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "সরকার নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষার প্রসারে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। পরিবারে অর্থের প্রয়োজন সবারই থাকে এবং বিশেষ করে সন্তানেরা মায়ের কাছেই বেশি আবদার করে। তাই পরিবারে পুরুষের পাশাপাশি নারীদেরও সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা নিশ্চিত করতে মা-বোনদের স্বাবলম্বী করার নানা উদ্যোগ নেওয়া হয়েছে।"

তিনি আরও জানান, নারীদের আর্থিক সক্ষমতা বাড়াতে বাড়ির আঙিনায় অ্যাকুয়াপনিক্স পদ্ধতিতে মাছ ও সবজি চাষের প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণ শেষে সরকারি প্রণোদনার ব্যবস্থা করা হবে।

শিক্ষা প্রসঙ্গে এমপি ফয়সল বলেন, "সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। সে কারণে এসএসসি ও এইচএসসি পর্যায়ে নির্দিষ্ট বিষয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।" একই সঙ্গে চুনারুঘাট ও মাধবপুরের শিক্ষার্থীদের কম্পিউটার, ড্রাইভিংসহ বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণ নিশ্চিত করতে একটি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।

কৃষি উৎপাদনে জোর দিয়ে তিনি বলেন, "শুষ্ক মৌসুমেও কৃষিজমিতে চাষাবাদ নিশ্চিত করতে খাল খনন কার্যক্রম আরও ত্বরান্বিত করা হবে। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখতে কোনো কৃষিজমি অনাবাদি রাখা যাবে না।"

উক্ত অনুষ্ঠানে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর