ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

নড়াইলে শিশু বলাৎকার মামলায় কিশোর গ্রেফতার


  • আপলোড সময় : রবিবার ২৬ জুলাই, ২০২৬ সময় : ৬:১৭ পিএম

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলায় চার বছর বয়সী এক শিশু বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) রাতে নড়াইল সদর থানা পুলিশ ওই কিশোরকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া কিশোর ও ভুক্তভোগী শিশুর বাড়ি একই এলাকায়।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নড়াইল পৌরসভার একটি গ্রামের বাড়ির পাশে খেলাধুলা করছিল চার বছর বয়সী ওই শিশু। এ সময় প্রতিবেশী ওই কিশোর শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে বাড়ির পাশের একটি মেহগনি বাগানে নিয়ে যায়। সেখানে শিশুটির সঙ্গে বলাৎকারের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।

পরে শিশুটি বাড়িতে ফিরে তার মাকে বিষয়টি জানায়। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা শিশুটিকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে রাতেই শিশুটির মা বাদী হয়ে নড়াইল সদর থানায় অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় কুন্ডু রোববার (২৬ জুলাই) দুপুরে বলেন, শিশুটির মা রাতেই বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে। পরে রোববার দুপুরে ওই কিশোরকে আদালতে পাঠানো হয়েছে।

শিশু নির্যাতনের মতো স্পর্শকাতর ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে আরও সচেতন হতে হবে।


এ সম্পর্কিত আরো খবর