ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

বেলকুচির আলোচিত হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার


  • আপলোড সময় : রবিবার ২৬ জুলাই, ২০২৬ সময় : ৬:২৯ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ 

সিরাজগঞ্জের বেলকুচিতে মাত্র ১ হাজার টাকা নিয়ে বিরোধের জেরে সংঘটিত চাঞ্চল্যকর যুবক হত্যা মামলার পলাতক প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  শনিবার (২৫ জুলাই) রাতে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার আমবাগান ইউটার্ন এলাকা থেকে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এবং র‌্যাব-১, সিপিএসসি গাজীপুরের যৌথ অভিযানে গ্রেপ্তার হওয়া আসামি হলেন মো. শাহীন মোল্লা (২৪)। তিনি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কোনাবাড়ী গ্রামের মো. সাইফুল ইসলাম মোল্লার ছেলে।

র‌্যাব জানায়, গত ২৫ নভেম্বর ২০২৫ বেলকুচি উপজেলার তামাই এলাকায় ১ হাজার টাকা ধার দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে শাহীন মোল্লা ও তার সহযোগীদের সঙ্গে শুভ নামের এক যুবকের বিরোধ সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে শাহীন ও তার সহযোগীরা শুভকে তামাই স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডেকে নিয়ে বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করে।

গুরুতর আহত শুভকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখান থেকে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বেলকুচি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৪, তারিখ: ২৭ নভেম্বর ২০২৫)। মামলাটি দায়েরের পর থেকেই প্রধান আসামি শাহীন মোল্লা আত্মগোপনে ছিলেন।

র‌্যাব জানায়, অধিনায়ক র‌্যাব-১২-এর সার্বিক দিকনির্দেশনা এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় গোয়েন্দা নজরদারি চালিয়ে শনিবার রাত ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জের বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে। 



এ সম্পর্কিত আরো খবর