ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

সাংবাদিকরা আমাদের চোখ, সংবাদ হতে হবে বস্তুনিষ্ঠ: ত্রাণ প্রতিমন্ত্রী


  • আপলোড সময় : সোমবার ২৭ জুলাই, ২০২৬ সময় : ৭:০২ পিএম

ময়মনসিংহ প্রতিনিধি

রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকার ও সংশ্লিষ্ট সবার চোখ সাংবাদিকরা উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বলেছেন, সাংবাদিকদের সংবাদ হতে হবে বস্তুনিষ্ঠ, সত্য ও নিরপেক্ষ। প্রকাশিত সংবাদ দেখে সরকার ও সংশ্লিষ্টরা যেন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন।

সোমবার (২৭ জুলাই) দুপুরে ময়মনসিংহের গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান এবং প্রেস ক্লাবের দ্বিতল ভবন নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনকে এ সংবর্ধনা দেওয়া হয়।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, “রাজনীতি বলেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন আর সরকার বলেন—সবার চোখ হলেন আপনারা (সাংবাদিক)। আমাদের চোখে যা পড়ে না, তা আপনারা তুলে ধরবেন। তবে সংবাদ হতে হবে বস্তুনিষ্ঠ, সত্য ও নিরপেক্ষ।”

তিনি আরও বলেন, “একটি বস্তুনিষ্ঠ সংবাদ হলে আমরা কাজ করার সুযোগ পাই। শুধু যা শুনলেন, তা প্রকাশ করবেন—এমনটা যেন না হয়। সারা দেশের কোথায় কী হচ্ছে, তা আপনারা জানেন। সেই সত্য তথ্য তুলে ধরলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবো।”

ইকবাল হোসেইন বলেন, “সংবর্ধনা দিয়ে আমাকে দূরে ঠেলে দেবেন না। আমি আপনাদের মানুষ, আপনাদের একজন হয়ে কাজ করতে চাই। গৌরীপুরে আমাকে সংবর্ধনা দেওয়া কিছুটা অস্বস্তিকর মনে হলেও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর এ আয়োজনের জন্য আমি কৃতজ্ঞ।”

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, “এখন আমার সিজন, আমার মন্ত্রণালয়ের সিজন চলছে। যেখানেই দুর্যোগ হচ্ছে, সেখানেই আমাকে ছুটে যেতে হচ্ছে।”

তিনি বলেন, “কিছুদিন আগে একটি এলাকার সংবাদ প্রকাশিত হয়েছিল—৯০ শতাংশ মানুষ ত্রাণ পাননি। আমি সেই সংবাদ দেখে তাৎক্ষণিকভাবে পাঁচজন জেলা প্রশাসকের কাছে বিষয়টি পাঠিয়েছি। ওই সংবাদ প্রকাশের পর সেখানে কাজ হয়েছে। আপনারাও এ ধরনের সংবাদ করবেন, তাহলে আমি কাজ করার সুযোগ পাবো।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর প্রেস ক্লাবের সহসভাপতি কমল সরকার। সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব। স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক ও যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) আব্দুর রহমান বাবুল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান, পৌর বিএনপির সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি ও উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেলসহ অনেকে।


এ সম্পর্কিত আরো খবর