ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে


  • আপলোড সময় : মঙ্গলবার ২৮ জুলাই, ২০২৬ সময় : ৮:২৮ পিএম

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ফেরার পথে দলটির গাড়িবহরে হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সন্ধ্যায় হবিগঞ্জ সদর এলাকায় এ বর্বরোচিত হামলার ঘটনা ঘটে

প্রত্যক্ষদর্শী ও এনসিপি সূত্রে জানা গেছে, হামলাকারীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করার পাশাপাশি নেতাকর্মীদের বেধড়ক মারধর করে। এতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন

এ ঘটনায় রাত পৌনে ৮টার দিকে হবিগঞ্জে অবস্থানরত এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়ে ক্ষোভ প্রকাশ করেন

তিনি লেখেন, হবিগঞ্জে তাঁদের নির্ধারিত জুলাই পদযাত্রা সফলভাবে শেষ করে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় হবিগঞ্জ জেলা ছাত্রদলের একদল সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রশস্ত্র, হকিস্টিক, রামদা ও চেইন নিয়ে অতর্কিত হামলা চালায়

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগে আরও বলেন, ঘটনার সময় পুলিশ ও র‍্যাবের উপস্থিতি থাকলেও তাঁরা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। সন্ত্রাসীরা তাঁদের মিডিয়া টিমের মূল্যবান সরঞ্জাম ও ক্যামেরা ছিনিয়ে নেয় এবং গাড়িচালকসহ মিডিয়া কর্মীদের ওপর নির্মম নির্যাতন চালায়। এ ছাড়া স্থানীয় বেশ কয়েকজন নেতাকর্মীর হাত-পা ভেঙে দেওয়া হয়েছে এবং অনেকে রক্তাক্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন

এনসিপির পক্ষ থেকে এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে


এ সম্পর্কিত আরো খবর