ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

নড়াইলে মাছের ঘেরের পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু


  • আপলোড সময় : বুধবার ২৯ জুলাই, ২০২৬ সময় : ৭:২৮ পিএম

নড়াইল পৌরসভা এলাকায় মাছের ঘেরের পানিতে ডুবে সুমাইয়া খানম (৭) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।আজ বুধবার (২৯ জুলাই) বেলা ৩টার দিকে নড়াইল পৌরসভার বেনাডোপ গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সুমাইয়া খানম বেনাডোপ গ্রামের রওশন মোল্যার মেয়ে। সে স্থানীয় বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ৩টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের একটি মাছের ঘেরে পড়ে যায় সুমাইয়া। পরবর্তীতে তাকে ঘরে বা আঙিনায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের মাছের ঘেরের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর তাকে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নিষ্পাপ এই শিশু শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, খবর পেয়ে দ্রুত হাসপাতালে পুলিশ পাঠানো হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর