ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ

সিলেটে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সার্কিট হাউসে আশ্রয়


  • আপলোড সময় : বৃহস্পতিবার ৩০ জুলাই, ২০২৬ সময় : ৫:০৭ পিএম

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। হামলায় এনসিপির অঙ্গসংগঠন যুবশক্তির তারেক জামিলসহ একাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। একই সঙ্গে অন্তত চারটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেছেন এনসিপির নেতারা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গোলাপগঞ্জ উপজেলার পাঁচমাইল এলাকায় এ ঘটনা ঘটে। এনসিপির নেতাদের দাবি, জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তাদের গাড়িবহর কানাইঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। পথে পাঁচমাইল এলাকায় পৌঁছালে একদল লোক গাড়িবহরের গতিরোধ করে হামলা চালায়।

এনসিপির সিলেট জেলার সদস্যসচিব কামরুল আরিফ বলেন, প্রায় ৪০ থেকে ৫০ জনের একটি দল তাদের গাড়িবহরের সামনে অবস্থান নিয়ে গতিরোধ করে। পরে রড ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে তার ব্যবহৃত গাড়িসহ সারজিস আলম, আতিফ মুজাহিদ এবং ডা. মাহমুদা আলম মিতুর গাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়।

তিনি আরও বলেন, হামলার সময় গাড়ি থেকে নেমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা ধাক্কাধাক্কি ও শারীরিকভাবে আক্রমণ করে। এতে যুবশক্তি সিলেটের সাবেক দপ্তর সম্পাদক তারেক জামিল গুরুতর আহত হন। তার চোখে মারাত্মক আঘাত লেগেছে বলে দাবি করেন তিনি। এছাড়া আরও কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলেও জানান।

কামরুল আরিফ বলেন, হামলার পর এলাকায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় তারা নির্ধারিত কর্মসূচি চালিয়ে যেতে পারেননি। পরবর্তী গন্তব্য কানাইঘাটে যাওয়ার মতো পরিস্থিতি না থাকায় তারা সেখান থেকে ফিরে আসেন। বর্তমানে তারা সিলেট সার্কিট হাউসে অবস্থান করছেন বলে জানান তিনি।

এদিকে এনসিপির নেতা সারজিস আলম অভিযোগ করেছেন, তাদের ওপর একবার নয়, দুই দফায় হামলা হয়েছে। তিনি দাবি করেন, পাঁচমাইল বাজারে পৌঁছানোর আগেই গোলাপগঞ্জ এলাকায় প্রথম হামলার ঘটনা ঘটে। পরে আরও একটি হামলার মুখে পড়তে হয় তাদের।

দুইটি পৃথক ফেসবুক পোস্টে সারজিস আলম এ অভিযোগ তুলে ধরেন। তিনি হামলার ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এনসিপির দাবি, হামলার ঘটনায় তাদের একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। দলটির নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

তবে এ ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। হামলার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্যও জানা যায়নি।



এ সম্পর্কিত আরো খবর