ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য নাসির উদ্দীন গ্রেপ্তার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ৩০ জুলাই, ২০২৬ সময় : ৫:২২ পিএম

যশোরের শার্শায় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ইউপি সদস্য নাসির উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আটক নাসির উদ্দীন (৫৯)শার্শার বাগুড়ি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। উপজেলার কায়বা ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।বাগআচড়া নাভারন বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন। 

গত বুধবার রাতে কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামে অবস্থিত নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয় বলে জানান শার্শা থানার ওসি শামিনুল হক। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর নাসির উদ্দীন সম্প্রতি নিজ এলাকায় ফিরে আসেন। গোপন খবরের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি দল বুধবার রাতে তাঁর বাড়িতে অভিযান পরিচালনা করে এবং তাঁকে হেফাজতে নেয়।

শার্শা থানার ওসি শামিনুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করাসহ আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান  পুলিশ কর্মকর্তা।



এ সম্পর্কিত আরো খবর