ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড


  • আপলোড সময় : বৃহস্পতিবার ৩০ জুলাই, ২০২৬ সময় : ৯:০৪ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। মাদকদ্রব্যের অপব্যবহার রোধ এবং একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য সেবন, সংরক্ষণ ও বিক্রির অপরাধে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের রায়ে মোঃ শিব্বির (৩৫), পিতা- নাজমুল হক সরকার, গ্রাম সরকারপাড়া, মুড়াপাড়া এবং মোঃ হজরত আলী (২৮), পিতা- মৃত হান্নান, গ্রাম মাহমুদাবাদকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মোঃ মনসুর আলী (৩৪), পিতা- খোকা, গ্রাম টঙ্গিরঘাটকেও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে, শাহিন (২৫), পিতা- জামাল, গ্রাম হোনাব এবং রমজান (১৯), পিতা- জামাল হোসেন, গ্রাম তারাবো দক্ষিণপাড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জকে এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়।

রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য একটি মারাত্মক হুমকি। তাই মাদক নির্মূলে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও জোরদার করা হবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। মাদক সেবন, সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকের বিস্তার কমবে এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে।

প্রশাসনের দাবি, মাদকমুক্ত রূপগঞ্জ গড়ে তুলতে জনসচেতনতার পাশাপাশি আইন প্রয়োগও সমানভাবে গুরুত্বপূর্ণ। এ কারণে ভবিষ্যতেও নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।


এ সম্পর্কিত আরো খবর